তুষারে ঢেকে গেল আরবের তাবুক পাহাড়
আল ইহসান ডেস্ক:
মরুভূমির দেশ আরবের কথা মনে হলেই মাথায় আসে প্রচ- গরম আর সূর্যের তাপের কথা। কিন্তু সেই মরুর দেশেই পড়েছে তুষার। সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত তাবুক পাহাড়ে তুষারপাতে আবৃত হয়ে গেছে। যা দেখলে যে কারো চোখে অন্য ধরণের পুলক আসবে। খবর গালফ নিউজের
সৌদি আরবে তুষারপাতের দৃশ্য খুব একটা চোখে পড়ে না। কিন্তু শীতের সময় তাবুকে যেন অন্য এক দৃশ্য ধরা পড়ে। যে দৃশ্য দেখলে মনে হবে এটি আরবের কোনো অঞ্চল নয়, ইউরোপের কোনো অঞ্চল হবে। শীতকালে তুষারপাতের কারণে তাবুক অঞ্চলটি আরবীয়দের কাছে বিশেষ অঞ্চলে পরিণত হয়।
এদিকে দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর তাবুক, মদিনা এবং মক্কার কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এছাড়া আবহাওয়া দপ্তর সৌদির বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা কমে যাওয়ারও পূর্বাভাস দিয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।