এবার বন্ধ হচ্ছে আলু আমদানি
নিজস্ব প্রতিবেদক:
এবার ভারত থেকে বন্ধ হয়ে যাচ্ছে আলু আমদানি। আমদানির অনুমতিপত্রের (আইপি) মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আলু আমদানি বন্ধ করা হচ্ছে বলে জানানো হয়েছে। এ অবস্থায় দেশীয় বাজারে আবারও আলুর মূল্যবৃদ্ধির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
বিষয়টি নিশ্চিত করে হিলি শুল্ক বন্দরের ডেপুটি কমিশনার বায়োজিদ হোসেন বলেন, ‘স্বাভাবিকভাবে আলু আমদানির মেয়াদ শেষ হয়ে গেলে বাজারে মূল্যবৃদ্ধি হবে। সেক্ষেত্রে বাজার মনিটরিংয়ের ব্যবস্থা রাখতে হবে। অনেকে এই সুযোগে দাম বাড়িয়ে দিতে পারেন। আবার অনেকে স্টক করেও রাখতে পারেন।’
এদিকে বাজার নিয়ন্ত্রণে রাখতে আরও ১৫ দিন আমদানির অনুমতির মেয়াদ বাড়াতে বন্দরের আমদানিকারকদের দাবি প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকার যদি মনে করে মেয়াদ বাড়ানো দরকার, তবে বাড়াতেই পারে। এটা তাদের সিদ্ধান্ত।’
সূত্র জানায়, বন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি অব্যাহত রয়েছে। বর্তমানে বন্দর দিয়ে ৩ ধরনের আলু আমদানি করা হচ্ছে। এগুলো হলো পুরনো লাল বর্ণের কার্ডিনাল জাতের আলু, পুরনো সাদা বর্ণের আলু ও নতুন আলু। বর্তমানে বন্দরে কার্ডিনাল জাতের আলু বিক্রি হচ্ছে ৩৫-৩৬ টাকা, কেজি দরে; যা কয়েক দিন আগেও ৪১-৪২ টাকা, কেজি দরে বিক্রি হয়েছিল।
বেশির ভাগ আমদানিকারকের ১৫ ডিসেম্বর থেকে আলু আমদানি বন্ধ হয়ে যাচ্ছে। যে কারণে বাড়তি দামে বিক্রির আশায় আলু বিক্রি বন্ধ রেখেছেন। তারা ৩৮-৪০ টাকা, দাম হাঁকছেন ওই জাতের আলু, তবে ওই দামে বিক্রি হয়নি। সাদা বর্ণের গোল আলু বিক্রি হচ্ছে ৩৬-৩৭ টাকা, কেজি দরে, যা কয়েক দিন আগেও একই দামে বিক্রি হয়েছিল।
এদিকে হিলি বাজারে খুচরায় কার্ডিনাল জাতের আলু বিক্রি হচ্ছে ৬০ টাকা, আর নতুন আলু বিক্রি হচ্ছে ৫০ টাকা, কেজি দরে। সরবরাহ সংকটের অজুহাতে হঠাৎ দেশে অস্থিতিশীল হয়ে ওঠে আলুর বাজার। জরিমানা অভিযানসহ সরকারের নানামুখী পদক্ষেপের পরও আলুর বাজার স্থিতিশীল হয়নি। এ অবস্থায় আলুর বাজার নিয়ন্ত্রণে আনতে গত ৩০ অক্টোবর আলু আমদানির অনুমতি দেয় সরকার। এরপর ২ নভেম্বর থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু হয়। এতে দেশের বাজারে আলুর দাম অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে।
হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, ‘দেশে আলুর বাজার নিয়ন্ত্রণে আনতে গত ৩০ অক্টোবর সরকার আলু আমদানির অনুমতিপত্র বা ইমপোর্ট পারমিট দেয়। সেই ইমপোর্ট পারমিটের মেয়াদ ছিল গত ৩০ নভেম্বর, যা এর মধ্যেই শেষ হয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ও বাজার নিয়ন্ত্রণে আমদানির মেয়াদের সময়সীমা ১৫ দিন বাড়িয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করে সরকার। এখন পর্যন্ত সেই নির্দেশনাই আছে। ফলে ১৫ ডিসেম্বরের পর বন্দর দিয়ে আর আলু আমদানির সম্ভাবনা নেই। তবে সরকার যদি আমদানির মেয়াদ বাড়ায়, সে ক্ষেত্রে আবারও আলু আমদানি হতে পারে।’
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।