আনতালিয়া ডিপ্লোমেসি ফোরাম:
তুরস্কে বৈশ্বিক কূটনীতির বড় আয়োজন, যোগ দিচ্ছে ১৫০ দেশের নেতারা
, ৩০ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১৯ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৬ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
তুরস্কে শুরু হচ্ছে বৈশ্বিক কূটনীতির অন্যতম বড় আয়োজন আনতালিয়া ডিপ্লোমেসি ফোরাম-২০২৬। তুরস্কের আনতালিয়া প্রদেশের পর্যটন নগরী বেলেক-এ ১৭ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এই ফোরামে বিশ্বের প্রায় ১৫০টি দেশের প্রায় ৫০০ রাষ্ট্রপ্রধান, জ্যেষ্ঠ কূটনীতিক ও সরকারি কর্মকর্তা অংশ নেবেন।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে এবং প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের পৃষ্ঠপোষকতায় এ ফোরামটির সম্মেলন পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে।
এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ভবিষ্যৎ পরিকল্পনা ও অনিশ্চয়তা ব্যবস্থাপনা’।
এতে ভবিষ্যতে অনিশ্চয়তা মোকাবিলা ও বৈশ্বিক চ্যালেঞ্জের সমাধান খোঁজার ওপর গুরুত্ব দেয়া হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পারস্য উপসাগর ও ইরান পরিস্থিতিসহ চলমান বৈশ্বিক সংকটগুলো আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে। পাশাপাশি বিশ্ব রাজনীতিতে উদ্ভূত নতুন বাস্তবতাও আলোচনায় উঠে আসবে।
তিন দিনব্যাপী এই আয়োজনে ৪০টির বেশি সেশন ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে যেখানে রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানরা অংশ নেবেন। এতে ২২ জন রাষ্ট্র ও সরকারপ্রধান, ১৪ জন ভাইস প্রেসিডেন্ট ও উপপ্রধানমন্ত্রী, ৫০ জনের বেশি মন্ত্রী এবং আন্তর্জাতিক সংস্থার ৭৯ জন প্রতিনিধি অংশ নেওয়ার কথা রয়েছে। অংশগ্রহণকারীদের প্রায় অর্ধেকই ইউরোপ ও আফ্রিকা অঞ্চল থেকে আসবে।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলকান অঞ্চল ও গাজা পরিস্থিতি নিয়ে পৃথক বৈঠক করবেন। একই সঙ্গে অর্গানাইজেশন অব ট্রার্কিক স্টেট-এর একটি অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব ও মিশরের মধ্যে একটি চার-পক্ষীয় বৈঠকও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘যুদ্ধে ইসরায়েল খুবই দুর্বল প্রতিপক্ষ’
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফিলিস্তিনি শিশুদের পড়াশোনায়ও বাধা দিচ্ছে ইসরায়েল
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘সামরিক ও রাজনৈতিক-উভয় দিক থেকেই যুদ্ধে জিতেছে ইরান’
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গোপনে ইরানের পাইলটদের আটকের অভিযোগ অস্বীকার কাতারের
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রতিটি মার্কিন সেনাকে হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার -ইরানের সেনাপ্রধান
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন খোয়া, ক্ষতি ১.৩ বিলিয়ন ডলারের বেশি
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন গণমাধ্যমে খামেনি-ঘনিষ্ঠের সাক্ষাৎকার: পারমাণবিক হামলা হলে সব মার্কিন ঘাঁটি দখল
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফিলিস্তিনিদের পানি কেড়ে নিচ্ছে ইসরায়েলি সেটেলারগুলি
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফিলিস্তিনিদের বাড়ি অবরোধ করলো ইসরায়েলি দখলদার বসতি স্থাপনকারীগুলো
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুদ্ধজাহাজ থেকে ঝাঁপ দিতে চাইছে মার্কিন নাবিকরা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












