ইরান যুদ্ধ ঘিরে ব্রিটিশ সামরিক বাহিনীর দুর্বলতা প্রকাশ
, ৩০ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১৯ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৬ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
ইরান যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাজ্যের সামরিক বাহিনীর দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে, যা প্রধানমন্ত্রী কিয়ারমারের ওপর প্রতিরক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর চাপ আরও বাড়িয়েছে। দীর্ঘদিন ধরে সামরিক কর্মকর্তারা দেশটির কমতে থাকা সক্ষমতা নিয়ে সতর্ক করে আসছিলো।
মার্চে ইরান যুদ্ধের শুরুতে সাইপ্রাসে অবস্থিত একটি ব্রিটিশ সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার পর পূর্ব ভূমধ্যসাগরে একটি যুদ্ধজাহাজ পাঠাতে যুক্তরাজ্যের প্রায় তিন সপ্তাহ সময় লাগে।
অন্যদিকে ফ্রান্স, গ্রিস ও ইতালি কয়েক দিনের মধ্যেই সেখানে যুদ্ধজাহাজ পাঠায়।
সন্ত্রাসী ড্রাম্প ব্রিটেনের দুটি বিমানবাহী রণতরীকে খেলনা বলে উল্লেখ করে। এছাড়া মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ব্রিটিশ নৌবাহিনী নিয়েও কটাক্ষ করে।
সমালোচনার জবাবে কিয়ারমার বলে, তার সরকার শীতল যুদ্ধের পর সবচেয়ে বড় ধারাবাহিক প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি করেছে। তবে বর্তমানে ব্রিটেনের সামরিক বাহিনী আগের তুলনায় অনেক ছোট হয়ে গেছে। সেনাবাহিনীর আকার এখন ১৯ শতকের শুরুর পর সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।
রয়েল নেভিতে বর্তমানে প্রায় ৩৮ হাজার সদস্য রয়েছে। তাদের রয়েছে: ২টি বিমানবাহী রণতরী, ১৩টি ডেস্ট্রয়ার ও ফ্রিগেট।
১৯৯১ সালে এই সংখ্যা ছিলো প্রায়: ৬২ হাজার সদস্য, ৩টি বিমানবাহী রণতরী ও প্রায় ৫০টি যুদ্ধজাহাজ।
উপসাগরীয় যুদ্ধের সময় ব্রিটেন ওই অঞ্চলে ২১টি যুদ্ধজাহাজ ও ২টি সাবমেরিন পাঠিয়েছিলো।
১৯৯০-এর দশকে যেখানে জিডিপির প্রায় ৩.৮ শতাংশ প্রতিরক্ষায় ব্যয় হতো, ২০২৪ সালে তা কমে দাঁড়িয়েছে প্রায় ২.৩ শতাংশে। ব্রিটিশ বিমান বাহিনীর বর্তমানে ১৫০টির মত যুদ্ধবিমান রয়েছে, যেখানে ১৯৯১ সালে ছিলো প্রায় ৭০০টি।
সেনাবাহিনীর সদস্য সংখ্যা: বর্তমানে: প্রায় ৭৪ হাজার। ১৯৯১ সালে যা ছিলো: প্রায় ১ লাখ ৪৮ হাজার। ট্যাংকের সংখ্যা কমে ১ হাজার ২০০ থেকে প্রায় ১৫০-এ নেমে এসেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ইসরাইলি বসতিস্থাপনকারীদের কর্মকা- সন্ত্রাসবাদ’
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার কুহেন্দুকে ১০ দিনের আলটিমেটাম ককরোচদের
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজায় বসবাসের অযোগ্য তাঁবুতে ৮ লাখের বেশি ফিলিস্তিনি
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাগরে ৪ দিন বিদ্যুৎহীন ছিলো মার্কিন যুদ্ধজাহাজ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হরমুজ-যুদ্ধবিরতি নিয়ে তুরস্ক ইরানের ফোনালাপ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ওমানে বোমা হামলার হুঁশিয়ারি সন্ত্রাসী ড্রাম্পের
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সৌদি আরবকে উত্তেজনা না বাড়াতে কড়া হুঁশিয়ারি হুথিদের
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘যুক্তরাষ্ট্র সমঝোতার শর্ত না মানা পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ প্রণালি’
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৬.১ মাত্রার ভূমিকম্পে কাঁপলো ভানুয়াতু
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘূর্ণিঝড় ও টানা বৃষ্টিতে ফিলিপাইনে বন্যা-ভূমিধস
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শহীদের লাশ ‘হাতিয়ার’ হিসেবে ব্যবহারের প্রস্তুতি ইসরায়েলের
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)