তুরস্কে অব্যাহত আছে ভয়াবহ দাবানল, খালি হচ্ছে গ্রাম
তুরস্কের পশ্চিমাঞ্চলের উপকূলবর্তী প্রদেশ ইজমিরের বনাঞ্চলে ছড়িয়ে পড়েছে আগুন। দাবানল দ্বিতীয় দিনের মত চলমান থাকায় দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভয়াবহ এ দাবানল বাড়তে থাকায় চারটি গ্রাম ও দুটি পাড়া থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
গতকাল সোমবার (৩০ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
তুরস্কের বনমন্ত্রী ইব্রাহিম ইউমাকলি জানান, ইজমিরের কুইউচাক ও দোগানবেয় এলাকায় রাতভর ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার গতির বাতাস দাবানলকে আরও ছড়িয়ে দিয়েছে। অগ্নিনির্বাপক হেলিকপ্টার, বিমান, যানবাহন এবং এক হাজারের বেশি কর্মী দাবানল নেভানোর কাজে নিয়োজিত আছেন।
তুর্কি গণমাধ্যম জানিয়েছে, দাবানলের কারণে ইজমির আদনান মেনদেরেস বিমানবন্দরের কার্যক্রম অস্থায়ীভাবে স্থগিত রাখা হয়েছে।
টিভি ফুটেজে দেখা যায়, ধোঁয়ায় আচ্ছন্ন পাহাড়ের ওপর দিয়ে হেলিকপ্টার পানি ছিটাচ্ছে, ট্র্যাক্টরে পানির ট্যাঙ্ক বসিয়ে আগুন নেভানোর চেষ্টা চলছে।
এর আগে প্রবল বাতাসের কারণে হেলিকপ্টারগুলো নামানো যায়নি। ফলে মাত্র দুইটি পানিবাহী বিমান এবং একটি বড় মাটির দল আগুন নেভাতে হিমশিম খাচ্ছিলো। গত বছরও এই একই এলাকায় বড় ধরনের দাবানল হয়েছিলো।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।