তীব্র শীতে মানুষের নীরব জীবন সংগ্রাম, বাড়ছে রোগ ও দুর্ভোগ
, ৩০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নীলফামারী সংবাদাদতা:
কুয়াশার মধ্যেই প্রতিদিন শুরু হয় নীলফামারীর হাজারো মানুষের নীরব জীবনসংগ্রাম।
ডিমলা উপজেলার তিস্তা নদীর চরাঞ্চলে ভোরবেলায় আগুন জ্বালিয়ে বসে আছেন দিনমজুর জাহাঙ্গীর আলম। কাঁপতে কাঁপতে তিনি বলেন, শীতটা শুধু শরীরে না, মনে ঢুকে গেছে। কাজ না করলে খাওয়া নেই, আর কাজ করতে গেলে শরীর টেকে না।
এই চিত্র শুধু ডিমলার নয়। জলঢাকা, কিশোরগঞ্জ, ডোমার, সৈয়দপুর ও নীলফামারী সদর জেলার ছয়টি উপজেলাজুড়েই একই গল্প। নদীতীরবর্তী চরাঞ্চল, নিম্নভূমি ও প্রত্যন্ত গ্রামগুলোতে শীত যেন আরও নির্মম রূপ নিয়েছে। অনেক পরিবার খড়, কাঠ কিংবা পলিথিন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে, যা বাড়াচ্ছে স্বাস্থ্যঝুঁকি।
সৈয়দপুর শহরের রাস্তায় সকালবেলা সারি সারি রিকশা দাঁড়িয়ে থাকলেও যাত্রী নেই। রিকশাচালক রফিকুল ইসলাম দীর্ঘশ্বাস ফেলে বলেন, ঠান্ডায় মানুষ ঘর থেকে বের হয় না। সকাল থেকে দুপুর পর্যন্ত বসে থাকি, আয় হয় না কিন্তু সংসারের খরচ তো থেমে থাকে না।
একই হতাশার কথা বলেন নীলফামারী সদর উপজেলার ভ্যানচালক নুরের। তিনি বলেন, শীতে শরীর ব্যথা করে, তবুও বের হই। কিন্তু যাত্রী না থাকলে দিন শেষে কিছুই থাকে না।
ঘন কুয়াশা শুধু মানুষের চলাচল নয়, থামিয়ে দিয়েছে জীবিকার চাকা। ডোমার উপজেলার কৃষক মোস্তাফিজুর রহমান মাঠের দিকে তাকিয়ে বলেন, কুয়াশায় ফসল ভিজে থাকে। বোরো বীজতলা আর শাকসবজিতে রোগ ধরার ভয়। ক্ষতি হলে আমাদের ঘুরে দাঁড়ানো কঠিন হবে।
শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রোগবালাইও। নীলফামারী জেনারেল হাসপাতালের বারান্দায় শিশুকে কোলে নিয়ে বসে থাকা এক মা বলেন, জ্বর আর কাশিতে বাচ্চাটা ঠিকমতো শ্বাস নিতে পারে না। গরম কাপড় নেই, ওষুধেও পুরো কাজ হচ্ছে না।
নীলফামারী জেলা সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক জানান, 'শীতজনিত রোগে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন। নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ঠান্ডাজনিত জটিলতায় হাসপাতালে রোগীর চাপ বেড়েছে।'
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে নীলফামারীর তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। ঘন কুয়াশার কারণে সূর্যের তাপ মাটিতে কম পৌঁছাচ্ছে, ফলে শীতের অনুভূতি আরও তীব্র হচ্ছে। সামনে শীত আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
এদিকে শীত মোকাবেলায় প্রশাসনের উদ্যোগের কথাও জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। তিনি বলেন, 'জেলার ছয় উপজেলায় শীত মোকাবেলায় বরাদ্দ এসেছে। দুর্গম ও চরাঞ্চলে অগ্রাধিকার দিয়ে শীতবস্ত্র পৌঁছানোর চেষ্টা চলছে। এবার শীত মোকাবেলায় ৩৬ লাখ টাকা ও ৭ হাজার ৫০০ কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও শীতবস্ত্রের জন্য পুনরায় আবেদন করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার, পরে নিষ্ক্রিয়
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দি
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাভারে সিলিন্ডার বিস্ফোরনে নিহত ৭সাভারে সিলিন্ডার বিস্ফোরনে নিহত ৭
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দস্যুদের অভয়ারণ্য সুন্দরবন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমাধান হয় না রাজধানীর পানিবদ্ধতার
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জাতীয় গ্রিডে বিদ্যুৎ জোগাতে ইউনিয়ন পরিষদকে ১১৯ কোটি টাকা বরাদ্দ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইলিশে বাণিজ্যের উল্টো স্রোত!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদেশ গিয়ে আর ফেরেন না শিক্ষকরা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভাঙনের গুজব তৈরি করে রাস্তার ইট তুলে নিল জামাত নেতা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি -শিক্ষামন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দূরপাল্লার বাস ভাড়া ২০ পয়সা, শহরে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)