পণ্য আটকা পড়লে ডেমারেজ গুনতেই চলে যায় কয়েক চালানের লাভ
, ৩০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
স্থলবন্দর হয়ে বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া খাদ্যপণ্য ভারতের বন্দরে আটকা পড়া এখন নৈমিত্তিক ঘটনা। ভারতের দিকের অবকাঠামোগত দুর্বলতা, অটোমেশন সুবিধা না থাকাসহ দেশটির খাদ্য নিয়ামক সংস্থা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অব ইন্ডিয়ার (এফএসএসআই) পরীক্ষা-নিরীক্ষা ও শর্তের জালে পণ্য খালাস নিয়মিত বিলম্বিত হয়। যার ডেমারেজ গুনতে হয় বাংলাদেশি রপ্তানিকারকদের।
এ বিষয়ে কথা হয় স্টারলাইন ফুড প্রোডাক্টসের পরিচালক মঈন উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, গত পাঁচ-ছয় বছর ধরে ভারতের সাত রাজ্যে পণ্য রপ্তানি করছে স্টারলাইন। আগে প্রতি মাসে কমবেশি ৩০ লাখ টাকার প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানি করা হতো। তবে স্থলপথে পণ্য রপ্তানিতে বিধিনিষেধ, নানা ধরনের নতুন নতুন শর্ত ও নির্দিষ্ট করে দেওয়া ভারতের ওইসব বন্দরের জটিলতার পরে আমাদের কোম্পানির রপ্তানি কমে গেছে।
তিনি বলেন, সব মিলিয়ে নানা জটিলতায় আমাদের খরচ অস্বাভাবিক বেড়েছে। দাম বাড়ায় ভারতীয় ক্রেতারা বিকল্প পণ্য নিচ্ছে। আমাদের ক্রয়াদেশ কমে গেছে। যার প্রধান কারণ বন্দরে জটিলতা।
কয়েকজন রপ্তানিকারক জানান, ভারতে পণ্য পৌঁছানোর পরে ওই পণ্যের ল্যাব টেস্টের নামে এফএসএসআই জটিলতা তৈরি করে। তারা পণ্য আনলোড করতে দেয় না। ল্যাব টেস্টের রিপোর্ট না আসা পর্যন্ত সেটা বাংলাদেশ থেকে যাওয়া গাড়িতে লোড করে অপেক্ষা করতে হয়। এ কার্যক্রম সারতে চলে যায় তিন-চারদিন। ওপারে পেট্রাপোল কিংবা ঘোজাডাঙ্গায় কোনো টেস্টিং ল্যাব নেই। এফএসএসআই কর্মকর্তারা পণ্যের নমুনা সংগ্রহ করে সেটা কলকাতা কিংবা বেনারসের ল্যাবটরিতে পাঠান। সেখান থেকে পরীক্ষা হয়ে আসে রিপোর্ট।
এফএসএসআইয়ের জনবল সংকট রয়েছে। হাতে গোনা কয়েকজন কর্মকর্তা পেট্রাপোল ও ঘোজাডাঙ্গায় রুটিন শিফটিং ডিউটি করেন। ফলে তাদের অনুপস্থিতিতে পণ্য কোনো বন্দরে প্রবেশ করলে সেটার টেস্টিং কার্যক্রম বন্ধ থাকে।
শামছুর রহমান সিঅ্যান্ডএফ কর্ণধার শওকত হোসেন বলেন, প্রতিদিন ভোমরা দিয়ে ৩০ থেকে ১০০টির বেশি গাড়ি ভারতে যায়। এগুলোর অর্ধেকও দিনে দিনে ঘুরে আসতে পারে না। ধরুন, কোনো কোম্পানির পাঁচটি গাড়ি ওপারে আটকে গেলে তাদের দিনে ১০ হাজার টাকা ড্যামারেজ যায়। ছয় হাজার টাকা লাগে পার্কিং, এছাড়া ড্রাইভার-হেলপারের খরচ ও অন্য চার্জ রয়েছে। এমন পরিস্থিতিতে পড়লে ওই কোম্পানির কয়েকটি চালানের মুনাফা সেই এক চালানে লোকসান হয়ে যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আলুবোখারার বাগান করে ৭টিতেই হাবিবুরের সফলতা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেই অভিজ্ঞতা, এরপরও বিদ্যুৎ-জ্বালানি বোর্ডে বাড়তি দায়িত্বে আট আমলা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নওগাঁ সীমান্তে ৯ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘সাংবাদিকেরা আ’লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বক্তব্য ঘিরে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাছির যন্ত্রণায় শ^শুরবাড়ি যাওয়া বন্ধ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে -রিজভী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জামাতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে -অর্থমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ -মাহফুজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৪ কোটি মানুষকে পেনশনের আওতায় আনতে কার্যক্রম চলছে’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২ বছরের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধ হবে -শিক্ষামন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)