তীব্র শীতের মধ্যেই বৃষ্টির খবর জানাল আবহাওয়া অফিস
শীতে জবুথবু রাজধানীসহ সারাদেশ। এরই মধ্যে দেশের তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে নেমেছে। আগামী তিন দিন তাপমাত্রা কিছুটা বাড়লেও বর্ধিত পাঁচ দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে তাপমাত্রাও হ্রাস পেতে পারে।
গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় দেওয়া আবহাওয়ার পূর্বাভাস থেকে এসব তথ্য জানা গেছে।
আজ শনিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীন নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।
আগামীকাল রোববার (৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টিপাত, কুয়াশা ও তাপমাত্রার অবস্থা আগের দিনের অনুরূপ থাকতে পারে।
বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ের শুরুর দিকে দেশের উত্তরাংশে হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এবং এ সময়ের শেষের দিকে তাপমাত্রা হ্রাস পেতে পারে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।