ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় নিহত ৪
মুন্সীগঞ্জ সংবাদদাতা:
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সিরাজদিখান ও শ্রীনগরে পৃথক সড়ক দুর্ঘটনায় চার জন নিহত ও আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে ঘন কুয়াশায় এই এক্সপ্রেসওয়ের সিরাজদিখানের নিমতলীতে দাঁড়িয়ে থাকা মাওয়াগামী কাভার্ডভ্যানে পেছনে যাত্রীবাহী আব্দুল্লাহ পরিবহনের মিনি বাসের ধাক্কায় বাসের হেল্পার জীবন শেখ ও যাত্রী রায়হান নিহত হন। এই ঘটনায় কমপক্ষে ১০ যাত্রী আহত হন।
এদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে, জুমুয়াবার (৩ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগর হাঁসাড়ায় অন্য একটি বাস দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন।
ওসি আব্দুল কাদের জিলানী জানান, ঘন কুয়াশায় অজ্ঞাত গাড়ির ধাক্কার পূর্বাশা পরিবহন বাসটির ২ যাত্রী নিহত হয়েছে। ভোর সাড়ে টার দিকে শ্রীনগরের হাঁসাড়া এলাকার ঢাকাগামী সার্ভিস লেনের সড়কে এই ঘটনা ঘটে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।