তিমির সাথে ২০ মিনিট কথা বলার দাবি বিজ্ঞানীদের!
, ১২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৭ সাবি’ ১৩৯১ শামসী সন , ২৬ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ১১ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পাঁচ মিশালী
হাম্পব্যাক তিমির সাথে আলাপচারিতা করেছে বিজ্ঞানীরা। আর সেই কথাও হয়েছে তিমিটির নিজস্ব ভাষায়! অবাক করার মতো কা- হলেও একদল বিজ্ঞানী নজিরবিহীন এ ঘটনা ঘটানোর দাবি করেছে!
এ বছরের শুরুতে হোয়েল-এসইটিআই (সার্চ ফর এক্সট্রা টেরিস্ট্রিয়াল ইন্টেলিজেন্স) হিসেবে পরিচিত একদল গবেষক টোয়াইন নামের একটি হাম্পব্যাক তিমির সাথে ‘আলাপচারিতা’ করেছে বলে দাবি করেছে তারা। তাদের এ আলাপের ব্যাপ্তি ছিল ২০ মিনিট।
গবেষণাটি বিজ্ঞানবিষয়ক জার্নাল পিয়ার জে-তে প্রকাশিত হয়েছে। এতে ‘হাম্পব্যাক তিমির ভাষা’ ব্যবহার করে মানুষ এবং এই তিমির মধ্যে হওয়া আলাপের বিস্তারিত তুলে ধরা হয়েছে।
এ গবেষণার জন্য বিজ্ঞানীরা আগেই হাম্পব্যাক তিমির নিজেদের মধ্যে যোগাযোগের কিছু শব্দ রেকর্ড করেছিলো। সেই শব্দ বা আওয়াজ ব্যবহার করে টোয়াইনের মনযোগ আকর্ষণের চেষ্টা করে বিজ্ঞানীরা। আশ্চর্যজনকভাবে এ ডাকে সাড়া দেয় টোয়াইন এবং বিজ্ঞানীদের নৌকার চারপাশে ঘুরতে থাকে।
গবেষণাটির প্রধান লেখক ও গবেষক ড. ব্রেন্ডা বলেছে, হাম্পব্যাক তিমির সাথে হওয়া আলাপটি এ প্রাণীর বুদ্ধিমত্তা ও তাদের জটিল যোগাযোগ ব্যবস্থার বিষয়টির প্রমাণ। মাছ ধরার জন্য বাবলের মাধ্যমে জাল তৈরি এবং ডাকের মাধ্যমে একে অপরের সাথে তাদের বিস্তৃত যোগাযোগ ব্যবস্থা সত্যিই চমকপ্রদ।
সে বলেছে, ‘প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে মহাজাগতিক প্রাণীর সন্ধানের বিষয়ে আমাদের গুরুত্বপূর্ণ একটি অনুমান হলো মহাজাগতিক জীব আগ্রহী হয়ে মানুষের রিসিভার যন্ত্রের সাথে যোগাযোগের চেষ্টা করবে। হাম্পব্যাক তিমির এই ঘটনাটি নিশ্চিতভাবে এ অনুমান সমর্থন করে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












