তিন দিন পর আবারও অবরোধের ঘোষণা দিয়ে সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা
, ২৬ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৬ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০২ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
প্রায় পাঁচ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালনের পর সাত কলেজের শিক্ষার্থীরা রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ছেড়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সায়েন্সল্যাব এবং টেকনিক্যাল মোড় থেকে সরে যান তারা। একইসঙ্গে সোমবার আবারও সায়েন্সল্যাব মোড় ব্লকেড করে গণজমায়েত মঞ্চ তৈরির ঘোষণা দিয়েছেন দাবি আদায়ে অনড় শিক্ষার্থীরা।
এদিকে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় অধ্যদেশ জারির দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষেও জড়ায় তারা। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাসও ভাঙচুর করা হয়। একই সময়ে টেকনিক্যাল মোড়েও অবরোধ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।
এদিন অবরোধের কারণে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সাধারণ যাত্রী ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন। ঘণ্টার পর ঘণ্টায় অপেক্ষায় থেকে সড়কে নষ্ট হয়েছে জরুরি পণ্য। শিক্ষার্থীরা অবিলম্বে অধ্যাদেশ জারির জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
এর আগে, গত বছরের ডিসেম্বরে একই দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করেন। সে সময় সরকারের পক্ষ থেকে চলতি বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে অধ্যাদেশ জারির কথা বলা হলেও দাবি আদায় না হওয়ায় শিক্ষার্থীরা আবারও রাজপথে নেমেছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে রেশনিং করবে সরকার
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মন্ত্রিসভা বৈঠকে স্বচ্ছতা ও জনসেবা নিশ্চিতের নির্দেশনা প্রধানমন্ত্রীর
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধে তেল সংকটের শংকা: ট্যাংকি ফুল করার হিড়িক, পাম্পে ঝুলছে ‘তেল নেই’
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাঁদাবাজদের বিরুদ্ধে হার্ডলাইনে সরকার
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৮ মার্চ ছুটির প্রস্তাব, অনুমোদন হলে ঈদের ছুটি হবে ৭ দিন
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ময়লার বিল ১০০ টাকার বেশি নিলে ব্যবস্থা -ডিএসসিসি প্রশাসক
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিশ্ববিদ্যালয় শিক্ষিকাকে গলা কেটে হত্যা করলো কর্মচারী
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধে তেল সংকটের শঙ্কা, পাচার ঠেকাতে সীমান্তে সতর্ক বিজিবি
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোকসজ্জা পরিহার ও ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করার অনুরোধ
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রোগী সেজে হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ: বৈধতা চ্যালেঞ্জ করে রিট
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)