নির্বাচনে উপকূলীয় ১৯ জেলায় ৫ হাজার নৌ সদস্য মোতায়েন থাকবে
, ২৬ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৬ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০২ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে দেশের ১৯টি উপকূলীয় জেলায় নৌ বাহিনীর পাঁচ হাজার সদস্য নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন নৌ বাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই জানিয়ে নির্ধারিত সময়েই অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) খুলনা শিপইয়ার্ডে যুদ্ধ জাহাজ ল্যান্ডিং ক্রাফট ট্যাংক ওয়ান এর লঞ্চিং অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি।
নির্বাচন কেন্দ্র করে নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ মোতায়েন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তিনি। নৌবাহিনী প্রধান বলেন, সরকার ও নির্বাচন কমিশনকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন উপলক্ষে নৌবাহিনী সদস্যরা উপকূলীয় এলাকাগুলোতে দায়িত্ব পালন করবেন। বিশেষ করে খুলনা, চট্টগ্রাম ও দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলাগুলোতে নৌবাহিনীর সদস্যদের সক্রিয় উপস্থিতি থাকবে।
নৌবাহিনী প্রধান বলেন, বর্তমানে সশস্ত্র বাহিনীর মূল কর্মকা- নির্বাচনকেন্দ্রিক। নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির বড় চ্যালেঞ্জ হিসেবে অবৈধ অস্ত্রের বিষয়টি চিহ্নিত করে তিনি জানান, নির্বাচনী প্রচার শুরুর আগেই অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই নৌবাহিনীর পূর্ণ ফোর্স মোতায়েন সম্পন্ন হবে এবং তখন থেকেই বিশেষ অভিযান শুরু হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাদক ধ্বংসের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ৩ দিনের রিমান্ড
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আটকে গেছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দায়িত্ব পালনকালে বুকে ব্যথা, এএসআইয়ের মৃত্যু
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পোস্ট অফিসে গরু রেখে ভাড়া বাসায় কার্যক্রম
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘জং ধরা হ্যান্ডকাফে রক্তাক্ত হাত’: কারাগারে নেয়ার সময় পলক
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত -প্রধানমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফ্যামিলি কার্ডের ভাতা: নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট বাতিল -সড়কমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতি বাধ্যতামূলক প্রস্তাবে একমত স্বরাষ্ট্রমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়া চলবে ১ অক্টোবর পর্যন্ত
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমিষের ঘাটতি পূরণে দেশের মুক্ত ও বদ্ধ পানিতে মৎস্য চাষ গুরুত্বপূর্ণ -স্পিকার
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সুস্বাদু আপেল বরই ঝুলছে গাছে থোকায় থোকায়
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)