তিন জেলায় নতুন এসপিসহ ৬ পুলিশ কর্মকর্তার পদায়ন
, ২২ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশের তিন জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) সহ ছয় পুলিশ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান পদ থেকে নতুন দায়িত্বে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, শেরপুর, নাটোর ও খুলনা জেলায় এই নতুন তিন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া বাকি তিনজনকে এপিবিএন, পিবিআই ও খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, শেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত কামরুল ইসলামকে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে বদলি করা হয়েছে। ডিএমপির উপপুলিশ কমিশনার পদে থাকা এ. কে. এম জহিরুল ইসলামকে শেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। একইভাবে নাটোর জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত মুহম্মদ আব্দুল ওয়াহাবকে এপিবিএনের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া এপিবিএনের পুলিশ সুপারের দায়িত্বে থাকা মোহাম্মদ শরীফুল হককে নাটোর জেলার পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে। খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানকে পিবিআইয়ের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলামকে খুলনা জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দ্রুত পাকা ধান কাটার অনুরোধ পাউবোর
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জামাত এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
টেকনাফে পাহাড় থেকে ৩ লাশ উদ্ধার, অপহরণ চক্রের সদস্য বলে ধারণা
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিএনপির রাজনীতিতে অর্থনৈতিক সমঝোতার সুযোগ নেই -অর্থমন্ত্রী
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সিন্ডিকেটের হাতে মানুষকে জিম্মি হতে দেবে না সরকার -বাণিজ্যমন্ত্রী
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নতুন করে বাসের ভাড়া নির্ধারণ করা হবে -উপদেষ্টা জাহেদ
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্ধ পাটকলগুলো ইজারার মাধ্যমে পুনরায় চালু করতে চাই -পাট প্রতিমন্ত্রী
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাওরের ধান যেন কোনোভাবেই নষ্ট না হয় -কৃষিমন্ত্রী
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সারাদেশে পরীক্ষা সুন্দর হয়েছে -শিক্ষামন্ত্রী
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আলু চাষিদের ভাগ্য যেন উত্থান-পতনের গল্প
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১ লাখ কোটি টাকার রেকর্ড রাজস্ব ঘাটতি ৯ মাসেই
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দরপত্রের সময় ৪২ থেকে কমে হলো ১০ দিন
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)