টেকনাফে পাহাড় থেকে ৩ লাশ উদ্ধার, অপহরণ চক্রের সদস্য বলে ধারণা
, ২২ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
কক্সবাজার সংবাদদাতা:
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী ৩ নম্বর ওয়ার্ডের পাহাড়ি এলাকা থেকে তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকালে স্থানীয় বাসিন্দাদের কাছে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করা হয়।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক দুর্জয় জানায়, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, নিহত ব্যক্তিরা অপহরণ ও ডাকাতি চক্রের সঙ্গে জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ওই চক্রের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে হত্যাকা-টি ঘটতে পারে বলে সন্দেহ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
নিহত ব্যক্তিদের একজন রবিউল আলমের বাবা জানান, সোমবার রাতে ভাত খাওয়ার সময় একটি ফোনকল পেয়ে বাড়ি থেকে বের হয়ে যান তার ছেলে। এর পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরদিন সকালে কয়েকজন শিশু পাহাড়ে তিনজনের লাশ পড়ে থাকতে দেখে খবর দিলে তিনি ঘটনাস্থলে গিয়ে ছেলের লাশ শনাক্ত করেন এবং পুলিশকে জানান।
পুলিশ ঘটনাস্থল থেকে রবিউল আলম ও মুজিবুর রহমানের লাশ উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় নুর বশরকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মুজিবুর রহমানের মা হালিমা খাতুন বলেন, তার ছেলে দিনমজুর হিসেবে কাজ করতেন। কেন তাকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে তিনি কিছুই জানেন না।
তবে স্থানীয় ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন জানান, নিহত মুজিবুর রহমানের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। অপর দুজনও অপহরণ চক্রের সঙ্গে সম্পৃক্ত ছিলো বলে তিনি দাবি করেন।
পুলিশের একটি সূত্র জানায়, ঘটনার পেছনে অপহরণ চক্রের অভ্যন্তরীণ কোন্দল থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বাহারছড়ার পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে অপহরণ চক্রের তৎপরতা বেড়েছে। ভয় ও আতঙ্কের কারণে অনেকেই মুখ খুলতে চান না। দ্রুত এসব অপরাধ চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দ্রুত পাকা ধান কাটার অনুরোধ পাউবোর
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জামাত এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তিন জেলায় নতুন এসপিসহ ৬ পুলিশ কর্মকর্তার পদায়ন
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিএনপির রাজনীতিতে অর্থনৈতিক সমঝোতার সুযোগ নেই -অর্থমন্ত্রী
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সিন্ডিকেটের হাতে মানুষকে জিম্মি হতে দেবে না সরকার -বাণিজ্যমন্ত্রী
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নতুন করে বাসের ভাড়া নির্ধারণ করা হবে -উপদেষ্টা জাহেদ
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্ধ পাটকলগুলো ইজারার মাধ্যমে পুনরায় চালু করতে চাই -পাট প্রতিমন্ত্রী
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাওরের ধান যেন কোনোভাবেই নষ্ট না হয় -কৃষিমন্ত্রী
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সারাদেশে পরীক্ষা সুন্দর হয়েছে -শিক্ষামন্ত্রী
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আলু চাষিদের ভাগ্য যেন উত্থান-পতনের গল্প
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১ লাখ কোটি টাকার রেকর্ড রাজস্ব ঘাটতি ৯ মাসেই
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দরপত্রের সময় ৪২ থেকে কমে হলো ১০ দিন
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)