তা’লীমুল মাসায়িল (১৭)
তাইয়াম্মুমের শর্ত
১. নিয়ত করা,
২. পাক মাটি হওয়া,
৩. উভয় হাত মাটিতে মারা,
৪. পানির অভাব কিংবা পানি ব্যবহারে অক্ষম হওয়া,
৫. তিন অঙ্গুলির কম দ্বারা তাইয়াম্মুম না করা।
তাইয়াম্মুম ওয়াজিব হওয়ার শর্ত
১. মুসলমান হওয়া,
২. বুদ্ধিমান হওয়া,
৩. বালেগ/বালেগা হওয়া,
৪. হাদাছ (অজু ও গোসল উনাদের কারণ) বর্তমান থাকা,
৫. হায়িয বা মাসিক মাজুরতা না থাকা,
৬. নিফাস বা সন্তান প্রসবের পর মাজুরতা না থাকা,
৭. যেসব বস্তুর দ্বারা তাইয়াম্মুম জায়িয হয়, তা ব্যবহারে সক্ষম হওয়া।
যেসব বস্তুর দ্বারা তাইয়াম্মুম জায়িয
মাটি কিংবা মাটি জাতীয় পাক জিনিসের উপর তাইয়াম্মুম করা জায়িয। যেমন- মাটি, বালু, চুনা পাথর, সুরমা, হরিতাল, সুরকি, লাল মাটি, সাদা মাটি, সবুজ মাটি, এঁটেল মাটি, পাকা ইট, মাটির তৈরি যেকোনো পাত্র, পাহাড়ি লবণ, গন্ধ্রক, পাথর ইত্যাদি জাতীয় বস্তুর উপর তাইয়াম্মুম করা জায়িয রয়েছে।
যেসব বস্তুর দ্বারা তাইয়াম্মুম জায়িয নেই
সোনা, রূপা, তামা, লোহা, শিশা, রাং ইত্যাদি খনিজ পদার্থের উপর, চাল, গম ইত্যাদি ফল-শস্যের উপর, তৃণলতা, কাঠ ইত্যাদির ছাইয়ের উপর, ঘাস, কাঠের উপর, পানি হতে উৎপন্ন লবণের উপর, শীলা, বরফের উপর তাইয়াম্মুম জায়িয হবে না।
উল্লেখ্য, সোনা, রূপা, তামা ইত্যাদি খনিজ পদার্থের উপর কিংবা কাঠের উপর ধুলা-বালি মিশ্রিত হলে, তাতে তাইয়াম্মুম শুদ্ধ হবে।
তা’লীমুল মাসায়িল
- পর্ব ২ তা’লীমুল মাসায়িল (২) ১৯ জুলাই, ২০২৫
- পর্ব ১২ তা’লীমুল মাসায়িল (১২) ৪ অক্টোবর, ২০২৫
- পর্ব ১৩ তা’লীমুল মাসায়িল (১৩) ১১ অক্টোবর, ২০২৫
- পর্ব ১৪ তা’লীমুল মাসায়িল (১৪) ১৮ অক্টোবর, ২০২৫
- পর্ব ১৫ তা’লীমুল মাসায়িল (১৫) ২৫ অক্টোবর, ২০২৫
- পর্ব ১৬ তা’লীমুল মাসায়িল (১৬) ১ নভেম্বর, ২০২৫
- পর্ব ১৭ তা’লীমুল মাসায়িল (১৭) আপনি এখন এটি পড়ছেন
- পর্ব ১৮ তা’লীমুল মাসায়িল (১৮) ১৫ নভেম্বর, ২০২৫
- পর্ব ২০ তা’লীমুল মাসায়িল (২০) ২৯ নভেম্বর, ২০২৫
আরও পড়ুন
সব ›
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
বেপর্দা সর্বপ্রকার অনিষ্ট ও ফিতনা-ফাসাদের মূল
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَقَاتِلُوا الْمُشْرِكِينَ كَافَّةً كَمَا يُقَاتِلُونَكُمْ كَافَّةً وَ…
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৪)
অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
অকাট্য দলীল দ্বারা সুস্পষ্টভাবে “গান-বাজনা” হারাম
মহান আল্লাহ পাক উনার আসমাউছ ছিফত মুবারক উনার মহাসম্মানিত রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শানে ব্যবহৃত হয়েছে
ফাদ্বায়িলে উম্মাহাতিল মু’মিনীন আলাইহিন্নাস সালাম (৮)
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।