শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৫ সাদিস, ১৩৯৪ শামসী সন ০২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
দেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা করতে যাচ্ছি: স্বাস্থ্য প্রতিমন্ত্রীই-রিকশার নিবন্ধনঃ বাড়তি চার তথ্য চাইবে ডিএনসিসি, অনুমোদনের অপেক্ষায়এনভিডিয়ার চিপ রপ্তানি নিয়ে বিতর্ক, চাকরি হারানোর ঝুঁকিতে মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক২০ হাজার মানুষকে প্রশিক্ষণ দেবে বিআরটিসি, প্রশিক্ষণ শুরু রোববারইরানের ফাত্তাহ-২ ক্ষেপণাস্ত্রের প্রতিরোধ অসম্ভব, স্বীকার করল ইসরায়েল!আকাশে ভয়ংকর আকৃতির যুদ্ধবিমান, রাজত্ব হারাল যুক্তরাষ্ট্র!পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪মেঘনার তীরে ঘুরতে যাওয়া হলো না, সেতুর গার্ডারে ধাক্কা লেগে প্রাণ গেল ৩ বন্ধুরবাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণবিশেষ অভিযানে তালিকাভুক্ত চাঁদাবাজ পিচ্চি মাসুদ গ্রেপ্তার

তা’লীমুল মাসায়িল (১৬)

Admin প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, বিকাল ৪:১০

তাইয়াম্মুমের বর্ণনা
অজু বা গোসল করার প্রয়োজন হলে পানি পাওয়া না গেলে অথবা পানি আছে কিন্তু উহা ব্যবহার করলে কঠিন রোগ হওয়ার ভয় থাকলে অথবা রোগ বৃদ্ধির আশঙ্কা থাকলে অথবা কুয়া থেকে পানি উঠানোর প্রয়োজনীয় আসবাবপত্র না থাকলে অথবা শত্রুর ভয় থাকলে অথবা পুকুর নদী এক মাইল দূরবর্তীতে অবস্থিত ইত্যাদি কারণে অজু ও গোসলের পরিবর্তে তাইয়াম্মুম করতে হবে।

তাইয়াম্মুমের ফরয
তাইয়াম্মুমের ফরয তিনটি:
১. নিয়ত করা-
نَوَيْتُ اَنْ اَتَيَمَّمَ لِرَفْعِ الْـحَدَثِ وَاِسْتِبَاحَةً لِّصَّلٰوةِ وَتَقَرُّبًا اِلَى اللهِ تَعَالٰى
بِسْمِ اللهِ الْعَلِىِّ الْعَظِيْمِ وَالْـحَمْدُ لِلّٰهِ عَلٰى دِيْنِ الْاِسْلَامِ
অর্থ: আমি নাপাকী দূর করার জন্য, নামায আদায় করার উদ্দেশ্যে এবং মহান আল্লাহ পাক উনার নৈকট্য লাভের নিমিত্তে তাইয়াম্মুম করার নিয়ত করলাম। মহান আল্লাহ তা‘আলা উনার নাম মুবারক স্মরণ করে শুরু করলাম এবং আমি যে দ্বীন ইসলাম উনার উপর আছি, এজন্য মহান আল্লাহ পাক উনার সমস্ত প্রশংসা।
২. অতঃপর উভয় হাত মাটিতে মেরে সমস্ত মুখম-ল (উযূতে যে পর্যন্ত ধৌত করা ফরয সেই পর্যন্ত) একবার মাসেহ করা।
৩. অতঃপর পুনরায় মাটিতে হাত মেরে, উভয় হাতের কনুই পর্যন্ত একবার মাসেহ করা।

তাইয়াম্মুমের সুন্নত
১. বিসমিল্লাহ বলা।
২. তরতীবের প্রতি লক্ষ্য রাখা অর্থাৎ প্রথমে মুখম-ল তৎপরে হাতদ্বয় মাসেহ করা এবং হাতের পিঠের দিক প্রথম মাসেহ করা।
৩. হাতের তালু মাটিতে মেরে প্রথম সম্মুখে, পরে পিছনে ঘষা।
৪. পবিত্র মাটিতে হাত মারা।
৫. মাটিতে হাত রাখার সময় অঙ্গুলিগুলো ফাঁক ফাঁক করে রাখা।
৬. দাড়ি ও অঙ্গুলিসমূহ খিলাল করা এবং হাতে আংটি কিংবা নাকে বালী থাকলে, তা ঘুরিয়ে মাসেহ করা।
৭. মুখম-ল মাসেহ করার পরে অবিলম্বে মাটিতে হাত মেরে হাতদ্বয় মাসেহ করা।
৮. মাটিতে হাত মারার পরে ঝেড়ে ফেলা।
৯. ডান দিক থেকে আরম্ভ করা।
১০. অজুতে যেমন এক অঙ্গ শুকানোর পূর্বেই অন্য অঙ্গ ধৌত করা সুন্নত, সেরূপ তাইয়াম্মুমের ক্ষেত্রেও পরপর মাসেহ করা সুন্নত।
তাইয়াম্মুম করার তরতীব

তাইয়াম্মুমের নিয়ত ফরয অর্থাৎ প্রথমে নিয়ত করবে যে, আমি নাপাকী হতে পবিত্র হওয়ার জন্য অথবা নামায আদায় করার জন্য তাইয়াম্মুম করছি। নিয়ত করার পর অঙ্গুলিসহ উভয় হাতের তালু পবিত্র মাটির উপর মারতে হবে অতঃপর হাত ঝেড়ে সমস্ত মুখম-ল একবার মাসেহ করা এবং মুখম-লের যে অংশে ধৌত করা ফরয সেই অংশে হাত পৌঁছিয়ে মাসেহ করা। অতঃপর দ্বিতীয়বার পূর্বের ন্যায় মাটিতে হাত মেরে বৃদ্ধাঙ্গুলি ও শাহাদাত অঙ্গুলি ছাড়া অন্যান্য অঙ্গুলি ও তালুর কিছু অংশ দ্বারা প্রথমে ডান হাতের পিঠের অংশ কনুইসহ মাসেহ করা। অতঃপর বৃদ্ধা ও শাহাদাত অঙ্গুলি ও ইহার সংলগ্ন হাতের তালুর অংশ দিয়ে হাতের সামনের ভাগ মাসেহ করা। অনুরূপভাবে একই পদ্ধতিতে ডান হাত দ্বারা বাম হাত মাসেহ করা এবং উভয় হাতের আঙ্গুলগুলো খিলাল করা। অজু ও গোসল উনাদের তাইয়াম্মুমে কোনো পার্থক্য নেই। আর যতখানি পবিত্রতা অজু ও গোসল দ্বারা হয়ে থাকে ততখানি পবিত্রতা তাইয়াম্মুম দ্বারাও হয়ে থাকে। যদি বছরের পর বছরও পানি না পাওয়া যায় তাহলে তাইয়াম্মুমের দ্বারাই পবিত্রতা লাভ করতে থাকবে। সুবহানাল্লাহ!
বিশেষ দ্রষ্টব্য: তাইয়াম্মুম করার নিয়ম হাতে কলমে কোনো অভিজ্ঞ আলিমের নিকট থেকে শিখে নেয়া উচিত।


আরও পড়ুন

সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ১ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ২ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ২ দিন আগে পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য ২ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ দিন আগে যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و… ২ দিন আগে কদমবুছী করা খাছ সুন্নত মুবারক কদমবুছী করা খাছ সুন্নত মুবারক ৩ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল ৪ দিন আগে