শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৫ সাদিস, ১৩৯৪ শামসী সন ০২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
দেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা করতে যাচ্ছি: স্বাস্থ্য প্রতিমন্ত্রীই-রিকশার নিবন্ধনঃ বাড়তি চার তথ্য চাইবে ডিএনসিসি, অনুমোদনের অপেক্ষায়এনভিডিয়ার চিপ রপ্তানি নিয়ে বিতর্ক, চাকরি হারানোর ঝুঁকিতে মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক২০ হাজার মানুষকে প্রশিক্ষণ দেবে বিআরটিসি, প্রশিক্ষণ শুরু রোববারইরানের ফাত্তাহ-২ ক্ষেপণাস্ত্রের প্রতিরোধ অসম্ভব, স্বীকার করল ইসরায়েল!আকাশে ভয়ংকর আকৃতির যুদ্ধবিমান, রাজত্ব হারাল যুক্তরাষ্ট্র!পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪মেঘনার তীরে ঘুরতে যাওয়া হলো না, সেতুর গার্ডারে ধাক্কা লেগে প্রাণ গেল ৩ বন্ধুরবাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণবিশেষ অভিযানে তালিকাভুক্ত চাঁদাবাজ পিচ্চি মাসুদ গ্রেপ্তার

তা’লীমুল মাসায়িল (১৪)

Admin প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, রাত ১২:৪৭
তা’লীমুল মাসায়িল (১৪)

মোজার উপর মাসেহ করার হুকুম
অজুর চারটি ফরযের মধ্যে অন্যতম একটি ফরয হলো পা ধৌত করা। কিন্তু মুজার উপর মাসেহের দ্বারাও এ ফরযটি আদায় হয়ে যায়, তবে তার সময়সীমা নির্দিষ্ট এবং শর্ত সাপেক্ষ।
পা ধৌত করার বর্ণনা যেমন পবিত্র কুরআন শরীফ দ্বারা প্রমাণিত, তেমনি মুজার উপর মাসেহের বৈধতার ব্যাপারটিও অসংখ্য মশহূর পবিত্র হাদীছ শরীফ বা অকাট্য দলীলের দ্বারা প্রমাণিত, যার উপর চার মাযহাব উনাদের ইমামগণও একমত হয়েছেন। তাই আহলে সুন্নত ওয়াল জামাআতের ফতওয়া হলো মুজার উপর মাসেহ অমান্যকারী বিদয়াতী ও গোমরাহ।
মোজার বিবরণ : মাসেহের জন্য চামড়ার মুজা হওয়া শর্ত। কাপড়ের মুজার উপর মাসেহ জায়িয নেই।
হ্যাঁ, যদি কাপড়ের মুজার উপর চামড়া লাগানো থাকে অথবা কাপড়ের মুজা এমন শক্ত ও মোটা হয় যে, বাঁধন ব্যতীতই আটকে থাকে এবং তা পরিধান করে অবাধে চলাফেরা করা যায়, তবে তেমন মুজার উপর মাসেহ জায়িয ও ছহীহ হবে।
আবার চামড়ার মুজাও যদি এত ছোট হয় যে, টাখনু (পায়ের গিরা) ঢাকা যায় না অথবা এত ছিঁড়ে গেছে যে, হাঁটার সময় পায়ের ছোট অঙ্গুলির তিন অঙ্গুলি পরিমাণ পা দেখা যায়, তবে সে মুজার উপর মাসেহ জায়িয হবে না। তবে তার চেয়ে কম ছেঁড়া হলে জায়িয হবে।
মাসেহের নিয়ম : কমপক্ষে হাতের তিনটি অঙ্গুলি (মধ্যমা, অনামিকা ও কনিষ্ঠা) ভিজিয়ে নিয়ে এবং সেগুলি স্বাভাবিক সোজা রেখে পায়ের অঙ্গুলির অগ্রভাগ হতে টেনে পায়ের টাখনু (গিরা) পর্যন্ত আনতে হবে একবার। মাসেহ মুজার উপরিভাগে করতে হবে। নিচে মাসেহ করলে শুদ্ধ হবে না।
মাসেহের মুদ্দত বা সময়সীমা : মুক্বীম ব্যক্তির মাসেহের মুদ্দত বা সময়সীমা হলো একদিন একরাত্রি এবং মুসাফির ব্যক্তির তিনদিন তিনরাত্রি। আর মাসেহের মুদ্দতের গণনা শুরু হবে অজু ভঙ্গ হওয়ার সময় হতে। মুজা পরিধান করার সময় হতে নয়।
মাসয়ালা:
১. তিন অঙ্গুলি পরিমাণ মাসেহ করা ফরয। অতএব, তিন অঙ্গুলির কম স্থান মাসেহ করলে দুরস্ত হবে না।
২. ত্বহারাত বা অজু অবস্থায় মুজা পরিধান করতে হবে, বিনা ত্বহারাতে মুজা পরিধান করতঃ তার উপর মাসেহ জায়িয নেই।
৩. গোসল ফরয হলে মুজা খুলে ফেলতে হবে।
৪. পাগড়ী, বোরকা এবং হাত মুজার উপর মাসেহ জায়িয নেই।
৫. যে সমস্ত কারণে অজু টুটে যায়, সেসব কারণে মাসেহও টুটে যায়। এছাড়াও মুজা খুলে ফেললে কিংবা মাসেহের মুদ্দত শেষ হলেও মাসেহ টুটে যাবে।
৬. যদি পরিহিত মুজা এরূপ ঢিলা হয় যে, উপরের দিক হতে তাকালে ভিতরে দেখা যায়, তবে এরূপ মুজাতে মাসেহ দুরস্ত হবে না।
৭. যদি কোনো প্রকারে চামড়ার মুজার মধ্যে পানি প্রবেশ করে পায়ের অধিকাংশ স্থান ভিজে যায়, তবে এক্ষেত্রে মাসেহ করলে চলবে না, মুজা খুলে পা ধৌত করতে হবে।
৮. মাসেহের মুদ্দত শেষ হলো কিন্তু অজু টুটে যায়নি, তবে এক্ষেত্রে মুজা খুলে শুধু পা ধৌত করলেই চলবে, সম্পূর্ণ অজু করতে হবে না।
৯. কোনো মুক্বীম ব্যক্তি মাসেহ করলো এবং একদিন একরাত্রি পুরো হবার পূর্বেই সফরে বের হলো, তখন সে তিনদিন তিনরাত্রি মাসেহ করতে পারবে।
১০. কোনো মুসাফির মাসেহ করতঃ বাড়ি আসলো, তখন সে একদিন এক রাত মাসেহ করতে পারবে, এর চেয়ে বেশিদিন বা সময় মাসেহ জায়িয হবে না।

আরও পড়ুন

সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ১ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ২ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ২ দিন আগে পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য ২ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ দিন আগে যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و… ২ দিন আগে কদমবুছী করা খাছ সুন্নত মুবারক কদমবুছী করা খাছ সুন্নত মুবারক ৩ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল ৪ দিন আগে