শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৫ সাদিস, ১৩৯৪ শামসী সন ০২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
দেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা করতে যাচ্ছি: স্বাস্থ্য প্রতিমন্ত্রীই-রিকশার নিবন্ধনঃ বাড়তি চার তথ্য চাইবে ডিএনসিসি, অনুমোদনের অপেক্ষায়এনভিডিয়ার চিপ রপ্তানি নিয়ে বিতর্ক, চাকরি হারানোর ঝুঁকিতে মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক২০ হাজার মানুষকে প্রশিক্ষণ দেবে বিআরটিসি, প্রশিক্ষণ শুরু রোববারইরানের ফাত্তাহ-২ ক্ষেপণাস্ত্রের প্রতিরোধ অসম্ভব, স্বীকার করল ইসরায়েল!আকাশে ভয়ংকর আকৃতির যুদ্ধবিমান, রাজত্ব হারাল যুক্তরাষ্ট্র!পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪মেঘনার তীরে ঘুরতে যাওয়া হলো না, সেতুর গার্ডারে ধাক্কা লেগে প্রাণ গেল ৩ বন্ধুরবাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণবিশেষ অভিযানে তালিকাভুক্ত চাঁদাবাজ পিচ্চি মাসুদ গ্রেপ্তার

তা’লীমুল মাসায়িল (১২)

Admin প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, সকাল ৬:৪৮
তা’লীমুল মাসায়িল (১২)

কূপের মাসায়িল
সাধারণতঃ কূপের পানি পাক। কিন্তু কূপে যখন কোনো প্রকার নাপাক জিনিস পতিত হয়, তা কম হোক কিংবা বেশি হোক অথবা কোনো প্রাণী মরে কূপে পতিত হয়, তখন তার সমস্ত পানি উঠিয়ে না ফেলে দেয়া পর্যন্ত উক্ত কূপ ও তার পানি পাক হবে না। এ অবস্থায় সমস্ত পানি উঠিয়ে ফেললে, কূপের পানি, কূপের ভিতরের চতুর্দিকস্থ দেয়াল, যে বালতি বা ডোল দিয়ে পানি উঠানো হয়েছে, সে বালতি বা ডোল এবং তার রশি (দড়ি) সবকিছুই পাক হয়ে যাবে। সমস্ত পানি উঠানোর অর্থ হলো- পানি তুলতে তুলতে যখন এরূপ হয় যে, বালতির অর্ধেক আর পূর্ণ হয় না, তখনই বুঝতে হবে কূপের সমস্ত পানি উঠানো হয়েছে।
কূপে মানুষ, গরু, ছাগল, কুকুর ইত্যাদি জাতীয় প্রাণীর প্রশ্রাব-পায়খানা এবং হাঁস-মুরগির মল (পায়খানা) পতিত হলে সমস্ত পানি উঠিয়ে ফেলতে হবে। কিন্তু কবুতর, বাবুই, চড়ুঁই এবং এ জাতীয় পাখীর মল কূপে পড়লে পানি নাপাক হবে না।
কূপে মানুষ, গরু, ছাগল, কুকুর ইত্যাদি জাতীয় প্রাণী মারা গেলে কিংবা বাইরে মরে পতিত হলে কূপের সমস্ত পানি তুলে ফেলতে হবে।
স্থলচর প্রাণী ছোট হোক বা বড় হোক, কূপে মরে ফুলে গেলে, পঁচে গেলে ও ফেটে গেলে সমস্ত পানি তুলে ফেলতে হবে।
অতএব, যদি চড়ুঁই, বাবুই ও ইঁদুর সমতুল্য কোনো প্রাণী কূপে পড়ে মরে ফুলে যায়, পঁচে যায় বা ফেটে যায়, তবে সমস্ত পানি তুলে ফেলতে হবে। আর যদি এ জাতীয় প্রাণী ফুলে, পঁচে ও ফেটে যাবার পূর্বে তুলে ফেলা হয়, তাহলে কমপক্ষে বিশ বালতি পানি তুলে ফেলা ওয়াজিব। এর বেশি অর্থাৎ ত্রিশ বালতি উঠানো আফযল বা উত্তম।
কবুতর, মুরগি, বিড়াল বা এ ধরনের অন্য কোনো প্রাণী কূপে পড়ে মরে গেলে এবং তা যদি ফুলে, পঁচে কিংবা ফেটে না গিয়ে থাকে, তবে কমপক্ষে চল্লিশ বালতি পানি তুলে ফেলা ওয়াজিব, পঞ্চাশ কিংবা ষাট বালতি উঠানো আফযল বা উত্তম।
কারো গোসলের হাজত হয়েছে, সে বালতি উঠানোর জন্য কূপে নেমেছে কিন্তু তার শরীরে বা কাপড়ে কোনো নাপাকী লাগেনি, তবে তাতে কূপ নাপাক হবে না। এমনকি যদি কোনো বিধর্মী (কাফির-মুশরিক ইত্যাদি) কূপে নামে, আর তার শরীরে বা কাপড়ে কোনো নাপাকী লেগে না থাকে, তবুও কূপ নাপাক হবে না। আর যদি শরীরে বা কাপড়ে নাপাকী লেগে থাকে, তবে কূপ নাপাক হয়ে যাবে এবং সমস্ত পানি তুলে ফেলতে হবে।
আর নাপাকী সম্বন্ধে সন্দেহ থাকলে, শুধু সন্দেহের কারণে কূপ নাপাক হবে না। তবে এক্ষেত্রে বিশ কিংবা ত্রিশ বালতি পানি তুলে ফেলা আফযল বা উত্তম।
যেসব জিনিস পড়ায় কূপ নাপাক হয়েছে, শত চেষ্টা করেও তা যদি বের করা না যায়, তবে যে পর্যন্ত এ ইয়াক্বীন (বিশ্বাস) না হবে যে, ওই জিনিস পঁচে, গলে সম্পূর্ণ মাটি হয়ে গেছে, সে পর্যন্ত ওই কূপ পাক হবে না। আর যখন উক্ত ইয়াক্বীন হবে, তখন সমস্ত পানি উঠিয়ে ফেললেই কূপ পাক হয়ে যাবে। আর যদি পতিত জিনিস এরূপ হয় যে, সেটা নিজে পাক কিন্তু সেটাতে অন্য নাপাক জিনিস লেগে গিয়েছিলো, যেমন নাপাক কাপড়, নাপাক জুতা-সে-েল ইত্যাদি, এমতাবস্থায় শুধু কূপের সমস্ত পানি বের করে ফেললেই কূপ পাক হয়ে যাবে।
যেসব প্রাণীর ঝুটা নাপাক, যেমন শূকর, কুকুর ইত্যাদি, তা যদি কূপে পড়ার পর জীবিতাবস্থায় উঠানো হয়, তথাপিও কূপ নাপাক হবে এবং তার সমস্ত পানি তুলে ফেলতে হবে। আর যেসব প্রাণীর ঝুটা মাশকূক বা সন্দেহযুক্ত, যেমন- পালিত গাধা ইত্যাদি, এক্ষেত্রেও সমস্ত পানিই তুলতে হবে। আর যেসব প্রাণীর ঝুটা মাকরূহ, যেমন বিড়াল, মুরগী ইত্যাদি এক্ষেত্রে দশ বালতি পানি উঠিয়ে ফেলা ইহতিয়াত (তাক্বওয়া)।
আর প্রাণীর ঝুটা পাক হলে, তা কূপে পড়ার পরে জীবিতাবস্থায় উঠিয়ে ফেললে কূপ নাপাক হবে না এবং তার পানিও উঠাতে হবে না।
জানা আবশ্যক যে, প্রথমে মৃত প্রাণীকে (নাপাকী) কূপ থেকে উঠিয়ে ফেলতে হবে অতঃপর পানি উঠাতে হবে। কারণ মৃত প্রাণীকে বের না করে পানি তুলে ফেলার মধ্যে কোনোই স্বার্থকতা নেই।
অতএব, যদি মৃত প্রাণীকে বের করার পূর্বে পানি উঠাতে শুরু করে থাকে, তবে তার হিসাব মৃত প্রাণী বের করার পর হতে ধরতে হবে। ওটা বের করার পূর্বে যত বালতি বের করা হয়েছে, তা হিসাবে গণ্য হবে না।
কোনো কূপে যে বালতি বা ডোল ব্যবহার করা হয়, উক্ত কূপের জন্য সে বালতিরই হিসাব ধরা হবে। আর যদি অনেক বড় বালতির দ্বারা পানি বের করা হয়, তবে নিত্যকার ব্যবহৃত বালতির পরিমাণে হিসাব করে নিবে। যদি কূপ এমন হয় যে, সর্বদা তার নিচ থেকে পানি প্রবাহিত হতেই থাকে, কিছুতেই পানি শেষ করা যায় না, তবে সমস্ত পানি বের করার ক্ষেত্রে অনুমান করবে- যে পরিমাণ পানি প্রথমে ছিলো সে পরিমাণ পানি বের করতে হবে। আর যদি অনুমান করে সম্ভব না হয়, তবে কমপক্ষে তিনশত বালতি পানি বের করতে হবে। কূপ হতে যে পরিমাণ পানি বের করার হুকুম, তা একবারে বের করুক কিংবা অল্প অল্প করে বের করুক (হুকুমের পরিমাণ পানি বের করা হলে) কূপ পাক হয়ে যাবে।
কূপে মৃত ইঁদুর বা অন্য কিছু মৃত দেখা গেলে, সেটা ফুলেও যায়নি, ফেটেও যায়নি এবং নাপাকী হলে তা যদি অদৃশ্য না হয়, আর পতিত হবার সময়ও জানা নেই, এমতাবস্থায় যারা ওই কূপের পানি দ্বারা অজু করে নামায পড়েছে, তাদের সেটা দেখার সময় হতে একদিন এক রাতের নামায দোহরাতে হবে এবং এর মধ্যে কাপড় ধৌত করে থাকলে তা পুনরায় ধৌত করতে হবে। আর যদি মৃত প্রাণী ফুলে ফেটে যায়, তবে তিন দিন, তিন রাতের নামায দোহরাতে হবে।

আরও পড়ুন

সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ১ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ২ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ২ দিন আগে পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য ২ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ দিন আগে যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و… ২ দিন আগে কদমবুছী করা খাছ সুন্নত মুবারক কদমবুছী করা খাছ সুন্নত মুবারক ৩ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল ৪ দিন আগে