তা’লীমুল মাসায়িল (২০)
তাইয়াম্মুমের জরুরী মাসায়িল
১. মাটিতে কোনো নাজাসাত পতিত হয়ে তা যদি শুকিয়ে যায় এবং দুর্গন্ধও চলে যায়, তবে উক্ত মাটি পাক এবং তার উপর নামায পড়া জায়িয হবে। কিন্তু সেই মাটি দ্বারা তাইয়াম্মুম জায়িয হবে না।
২. যদি কোনো স্থানে কাদা বা ভিজা মাটি ব্যতীত অন্য কোনো জিনিস না পাওয়া যায়, তবে তা কাপড়ে বা শরীরে মেখে, শুকানোর পর উক্ত মাটি দ্বারা তাইয়াম্মুম করাই উত্তম যদিও কাদা মাটি দ্বারা তাইয়াম্মুম জায়িয রয়েছে।
আর যদি নামাযের ওয়াক্ত ফউত হওয়ার আশঙ্কা থাকে, তবে কাদা মাটি দ্বারাই তাইয়াম্মুম করে নামায আদায় করতে হবে, নামায ক্বাযা করা যাবে না।
৩. বন্ধ কৌটা বা টিনে যমযমের পানি সাথে থাকলে, উক্ত কৌটা বা টিন খুলে ওই পানি দ্বারা অজু-গোসল করে পবিত্রতা অর্জন করতে হবে। তাইয়াম্মুম করলে জায়িয হবে না।
৪. একই স্থানের মাটিতে যদি একাধিক ব্যক্তি তাইয়াম্মুম করে, তবে তা জায়িয আছে।
৫. রেলগাড়ী বা অন্য কোনো যানবাহনে যাতায়াতকালে পানি না পাওয়ার কারণে তাইয়াম্মুম করলো, পরে গাড়ি চলার সময় পানি দেখলো এতে তার তাইয়াম্মুম টুটবে না, কারণ সেই পানি পাওয়ার সম্ভাবনা তার ছিলো না। যেহেতু চলতি গাড়ি হতে নামা সম্ভব নয়।
৬. নামাযের মুস্তাহাব ওয়াক্ত শেষ পর্যন্ত পানি পাওয়ার আশা থাকলে পানির জন্য অপেক্ষা করা উত্তম।
৭. পানি না পেয়ে তাইয়াম্মুম করেছিলো, পরে পানি পাওয়া গিয়েছে, কিন্তু অসুখের কারণে পানি ব্যবহার করতে পারছে না, এ অবস্থায় তার পূর্বের তাইয়াম্মুম টুটে যাবে, নতুন তাইয়াম্মুম করতে হবে।
৮. একই তাইয়াম্মুমে ফরয গোসল এবং অজু উভয়ই হয়ে যায়, পৃথক পৃথক তাইয়াম্মুম করতে হয় না।
৯. যদি কেউ পবিত্র কুরআন শরীফ স্পর্শ বা ধরার জন্য তাইয়াম্মুম করে থাকে, তবে সেই তাইয়াম্মুম দ্বারা নামায পড়লে জায়িয হবে না। তবে এক ওয়াক্ত নামাযের তাইয়াম্মুম দ্বারা অন্য ওয়াক্ত নামায পড়া কিংবা অন্য কোনো নফল ইবাদত করা জায়িয আছে।
১০. কেউ ময়দানে তাইয়াম্মুম করে নামায পড়েছে, অথচ পানি নিকটেই ছিলো, কিন্তু সে আদৌ জানতে পারেনি, তবে তার তাইয়াম্মুম এবং নামায উভয় শুদ্ধ হয়েছে, পুনরায় তাকে নামায দোহরাতে হবে না।
১১. সফরে যদি অন্য কারো কাছে পানি থাকে, যদি বিশ্বাস হয় যে, তার নিকট পানি চাইলে সে দিতে পারে, তবে না চেয়ে তাইয়াম্মুম জায়িয হবে না।
আর যদি চাইলে দিবে না বলে মনে হয়, তবে না চেয়ে তাইয়াম্মুম করে নামায আদায় করবে। কিন্তু নামাযের পর চাইলে যদি পানি দেয়, তবে নামায দোহরাতে হবে।
১২. পানি ব্যবহারে গোসলে ক্ষতি করে কিন্তু অজুতে ক্ষতি করে না, তবে গোসলের পরিবর্তে তাইয়াম্মুম করতে হবে।
কিন্তু গোসলের তাইয়াম্মুমের পরে যখন অজু টুটবে, তখন অজুর পরিবর্তে তাইয়াম্মুম জায়িয হবে না, তাকে তখন অজু করতে হবে।
১৩. যে জিনিস আগুনে দিলে জ্বলেও না, গলেও না, তা মাটি জাতীয়। তার উপর তাইয়াম্মুম জায়িয হবে। আর যে জিনিস গলে যায় বা ছাই হয়ে যায়, তার উপর তাইয়াম্মুম জায়িয হবে না।
১৪. যেসব জিনিসের উপর তাইয়াম্মুম জায়িয নয়, সেসব জিনিসের উপর যদি এত অধিক ধুলা কিংবা বালি জমে যে, হাত মারলে বেশ ধুলা উড়ে এবং হাতে কিছু ধুলা ভালোভাবে লেগে যায়, তবে অবশ্য তাইয়াম্মুম জায়িয হবে। আর যদি সামান্য ধুলা উড়ে, তবে তার উপর তাইয়াম্মুম জায়িয হবে না।
১৫. যদি অজু-গোসল উনাদের জন্য পানি কিংবা তাইয়াম্মুমের জন্য মাটি না পাওয়া যায়, তবে বিনা অজু-গোসল এবং বিনা তাইয়াম্মুমেই নামায আদায় করতে হবে, তবুও ওয়াক্তের নামায ছেড়ে দেয়া যাবে না।
কিন্তু পরে যখন পানি কিংবা মাটি পাওয়া যাবে, তখন অজু-গোসল অথবা তাইয়াম্মুম করে ওই নামায দোহরাতে হবে।
আরও পড়ুন
সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ…
ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে
মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و…
কদমবুছী করা খাছ সুন্নত মুবারক
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল