হামাসের বীরত্ব:
তারা জিম্মিদের মুক্ত করতে পারবে না
, ১১ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৩ আশির, ১৩৯২ শামসী সন , ১২ মার্চ, ২০২৫ খ্রি:, ২৫ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
গাজার বিরুদ্ধে দখলদার সন্ত্রাসী ইসরাইলের হামলা শুরু হলে আটক সকল জিম্মিকে হত্যার হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।
এক বিবৃতিতে এ কথা জানিয়েছে সংগঠনটির একজন মুখপাত্র। গাজায় আটক জিম্মিদের ছেড়ে দেয়ার বিষয়ে ট্রাম্পের হুমকির পর ওই বিবৃতিতে দিয়েছে হামাস। এ খবর দিয়েছে এবিসি নিউজ।
এতে বলা হয়, গাজায় যুদ্ধবিরতি চললেও সেখানে সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে দখলদার সন্ত্রাসী ইসরাইল। দখলদার সন্ত্রাসী ইসরাইলের বিরুদ্ধে গুন্ডামি, সহায়তা প্রবেশে বাধাদান এবং বেপরোয়া হামলার অভিযোগ তুলেছে হামাস।
আল কাসসাম বিগ্রেডের সামরিক মুখপাত্র আবু উবাইদা বার্তায় বলেছেন, শত্রুরা (ইসরাইল) চুক্তি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। কেননা সন্ত্রাসী নেতানিয়াহু তার বন্দীদের জীবনের চেয়ে রাজনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে।
ইসরাইলকে দখলদার উল্লেখ করে তিনি আরও বলেন, দখলদাররা আমাদের জনগণের বিরুদ্ধে হামলা আরও জোরদার করতে আমেরিকার সবুজ সংকেত তালাশ করছে। ইসরাইলের এই যুদ্ধের হুমকি তাদের ব্যর্থতার কারণ হবে বলে উল্লেখ করেছেন উবাইদা। বলেছেন, ইসরাইলের যুদ্ধের হুমকি তাদের ব্যর্থতা ছাড়া আর কিছুই বয়ে আনবে না। এর মাধ্যমে তারা জিম্মিদের মুক্ত করতে পারবে না। আমরা ইসরাইলি বন্দীদের পরিবারকে সতর্ক করছি, যারা বেঁচে আছেন তাদের জন্য আমাদের কাছে এখনও জীবনের বহু প্রমাণ রয়েছে। সম্ভাব্য সকল পরিস্থিতির জন্য হামাস প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন ওই নেতা। তিনি বলেছেন, ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে যেকোনো আগ্রাসন বৃদ্ধি হলে, জিম্মিদের হত্যা করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)