তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
, ২৫ মার্চ, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
কয়েক দিনের বৃষ্টিপাতের পর ফের তাপমাত্রার পারদ উঠেছে ৩৪ ডিগ্রিতে। এই অবস্থায় নতুন করে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। টানা ৩ দিন সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া সংস্থাটি।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, আজ মঙ্গলবার (২৪ মার্চ) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একইভাবে বুধ ও বৃহস্পতিবারও (২৫-২৬) সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ফলে এই সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে এই ৩ দিনে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা পর্যায়ক্রমে বাড়তে পারে।
গত রোববার (২৩ মার্চ) চট্টগ্রামের সীতাকু-ে দেশের সর্বোচ্চ ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর এই সময়ে রাজধানী ঢাকায় সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
এদিকে আগামী ৭ থেকে ১০ দিন তাপমাত্রার এমন দাপট থাকবে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ। অনলাইন পোস্টে এমন আশঙ্কার কথা জানিয়েছেন তিনি।
আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, দেশে দিনের সর্বোচ্চ তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পাওয়া শুরু করবে। পাশাপাশি ২৬ মার্চ থেকে দেশের বিভিন্ন জেলার উপরে মৃদু তাপপ্রবাহ শুরু হওয়ার আশঙ্কা করা হচ্ছে। আর ৩০ মার্চ থেকে দেশের অর্ধেকের বেশি জেলার উপরে তাপপ্রবাহের আশঙ্কা করা হচ্ছে। এই অবস্থায় এপ্রিল মাসের ৫ তারিখের আগে দেশের উপর উল্লেখযোগ্য পরিমাণে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-পাকিস্তানের প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা জোরদারে আলোচনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনসিপির দুই শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডিএমপির সাবেক কমিশনারসহ ৩ জনের মৃত্যুদণ্ড
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পিতা-মাতার ভরণপোষণ আইন সংশোধন হবে -সমাজকল্যাণমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন উদ্যোক্তা না আসাই আয় বৈষম্যের মূল কারণ -বাণিজ্যমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
-৫শ ও ১ হাজার টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডে ঝুলে আছে ৬৭ হাজার আবেদন
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘চীনের সাথে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে’
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জমি দিয়ে ফ্ল্যাট নিলেই ‘কোটি টাকার’ করের ফাঁদ!
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পারসোতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)