কুমিল্লার সেমাই যাচ্ছে বিদেশে
কুমিল্লা সংবাদদাতা:
কুমিল্লা নগরের ঠাকুরপাড়া ও অশোকতলা লাগোয়া বিসিক শিল্পনগরীতে রয়েছে একাধিক সেমাই কারখানা। এই কারখানাগুলো থেকে সেমাই স্থানীয় বাজারের পাশাপাশি যাচ্ছে দেশের বাইরেও। তৈরি হচ্ছে নতুন বৈদেশিক মুদ্রা উপার্জনের খাত।
খন্দকার ফুড ইন্ড্রাস্ট্রিজ নামক প্রতিষ্ঠানটির কর্ণধার ফিরোজ খন্দকার বলেন, আমরা ২০২২ সাল থেকে দেশের বাইরে বিস্কুট ও চানাচুরসহ বিভিন্ন প্রোডাক্ট রফতানি করছি। ২০২৩ সাল থেকে ভারতে ও পরে মালয়েশিয়ায় সেমাই রফতানি করছি। আমরা চট্টগ্রাম বন্দর দিয়ে মালয়েশিয়া, বিবির বাজার দিয়ে ভারতের ত্রিপুরা ও গোয়াইনঘাট দিয়ে ভারতের আসামে রফতানি করছি। এ বছর আমরা ভারতে এক লাখ ডলার ও মালয়েশিয়ায় ২০ হাজার ডলার রফতানি করছি।
এ সময় তিনি বলেন, আমাদের সারা বছর সেমাই উৎপাদন বন্ধ থাকে। শুধু রমজানের আগের ১৫ দিন থেকে মোট ৪৫ দিন পর্যন্ত সেমাই উৎপাদন হয়। এরপর বছরের বাকি সময় বন্ধ থাকে উৎপাদন। এই সময়ে আমাদের ৩০ থেকে ৩২ জন লোক কাজ করে।
ফিরোজ খন্দকার বলেন, সামনের বছর আমাদের রফতানি বাড়বে। কারণ, আমরা মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ও দুবাইতে সামনের বছর থেকে রফতানি করবো। আমাদের সব আলোচনা শেষ। ইউরোপসহ অন্যান্য দেশেও রফতানির কথা ভাবছি। কথাও আগাচ্ছি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।