তাপপ্রবাহ-গরমে হাঁসফাঁস করছে ইউরোপ
, ২১ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
পশ্চিম ইউরোপজুড়ে শুরু হয়েছে তাপপ্রবাহ। এর ফলে গরমে রীতিমতো হাঁসফাঁস করছে যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড, জার্মানি, স্পেনসহ অনেক বিধর্মী রাষ্ট্র।
তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। পশ্চিম ইউরোপের একাধিক দেশের আবহাওয়া দপ্তর জানিয়েছে, আসন্ন দিনগুলোতে তাপ কমার পরিবর্তে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা বেশি।
তাপপ্রবাহের তেজ সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে ফ্রান্সে। পরিস্থিতি সামাল দিতে স্কুলের সময়সূচিতে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে দেশটি। দেশটির আবহাওয়াবিদরা জানিয়েছে, এই তাপপ্রবাহ দীর্ঘস্থায়ী হবে এবং সামনের দিনগুলোতে ফ্রান্সের তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে।
দেশটিতে আবহাওয়ার রেকর্ড রাখা শুরু হয়েছে ১৯০০ সাল থেকে। তখন থেকে এখন পর্যন্ত এবারই সবচেয়ে উষ্ণ গ্রীষ্মকাল দেখছে ফ্রান্স।
জার্মানিতেও শুরু হয়েছে তাপপ্রবাহ। তবে দেশটির অবস্থা ফ্রান্সের মতো নয়।
ব্রিটেনে তাপমাত্রা বর্তমানে যা আছে তার থেকে আরো তীব্র হবে বলে মনে করা হচ্ছে, আবহাওয়াবিদরা নিশ্চিত করেছে, ইংল্যান্ড এবং ওয়েলস এ যাবৎকালের সবচেয়ে উষ্ণতম বসন্ত পার করছে।
ব্রিটেন, ফ্রান্স, সুইজারল্যান্ড, জার্মানি, স্পেন-সবাই আগামী দিনগুলোর জন্য সতর্কতার মাত্রা বাড়িয়েছে।
ব্রিটেনের আবহাওয়া দপ্তর জানিয়েছে, যুক্তরাজ্যের ইতেহাসে এ পর্যন্ত সবচেয়ে উষ্ণ গ্রীষ্মকাল দেখা গিয়েছিল ১৯৭৬ সালে। চলতি বছরের জুন মাসে সেই রেকর্ড ভেঙে যাওয়ার ৪০ শতাংশ আশঙ্কা রয়েছে।
সূত্র: এএফপি, ডন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সমঝোতার পর ৫ দিনেই দেড় বিলিয়ন ডলারের তেল রফতানি করলো ইরান
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চুক্তি হলে বছরে ৬০ বিলিয়ন ডলারের বেশি তেল রফতানি করতে পারে ইরান
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যদি ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ না করতাম, তাহলে আমরা তেলশূন্য হয়ে পড়তাম -সন্ত্রাসী ড্রাম্প
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু চীনের, বিপদে ভারত
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গাজায় ‘যুদ্ধবিরতির’ আট মাসে দৈনিক একটি শিশু হত্যা করেছে সন্ত্রাসী ইসরায়েল -ইউনিসেফ
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলকে কালোতালিকায় রাখা নিয়ে বাগ্বিত-া
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলকে কালোতালিকায় রাখা নিয়ে বাগ্বিতণ্ডা
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আল-কুদস ব্রিগেড যোদ্ধাদের বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরনের পর ইসরায়েলি সন্ত্রাসীদের সামরিক যান।
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নাইজারের বৃহত্তম বিমানবন্দরে বন্দুক হামলা, নিহত ৩৫
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছিলো ট্রাম্প-মোজতবা খামেনি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১৫ বছরের কম বয়সীদের জন্য ‘সামাজিক মাধ্যম’ নিষিদ্ধ করলো আমিরাত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)