৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা:
অবৈধভাবে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ৭০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালককেও আটক করা হয়েছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ভোর সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় থেকে সারবোঝাই ট্রাকটি জব্দ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ শাহীন আকন্দ জানান, যশোরের নওয়াপাড়া থেকে ট্রাকভর্তি ইউরিয়া সার চাঁপাইনবাবগঞ্জের গোলাপেরহাট এলাকার বিসিআইসির সার ডিলার হুমায়ুন কবিরের গুদামে নেওয়া হচ্ছিলো। গোপন খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সারসহ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে।
পুলিশের প্রাথমিক ধারণা, কালোবাজারে বিক্রির উদ্দেশেই এসব সার যশোর থেকে চাঁপাইনবাবগঞ্জে আনা হচ্ছিলো। অভিযানে ৭০০ বস্তা সার উদ্ধার করা হলেও সংশ্লিষ্ট ডিলারকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রের দাবি, বিসিআইসির ডিলার হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে সার কালোবাজারির সঙ্গে জড়িত। তবে সার জব্দের পর থেকে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি এবং সকাল থেকে তার দোকানও বন্ধ দেখা গেছে। এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এর আগে গত ২২ নভেম্বর পাশের জেলা থেকে শিবগঞ্জে সার পাচারের সময় গোমস্তাপুরে ৬৭ বস্তা সার স্থানীয়দের সহায়তায় প্রশাসন জব্দ করেছিলো।
আরও পড়ুন
সব ›
আফগানিস্তানে মাটির নিচে ৩ লাখ কোটি ডলারের সম্পদ
এআই খাতের মন্দা চীনের অর্থনীতির জন্য হুমকি, ‘বিপদের মুহূর্ত’ জিনপিংয়ের
আল ইহসান ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে অর্থনীতিকে নতুন পথে এগিয়ে নিতে চায় চীন।…
বগুড়ায় আলুর কেজি ৭-৯ টাকা, লোকসানে দিশাহারা কৃষক
পঞ্চগড়ে জেঁকে বসছে শীত, তাপমাত্রা ১৪ ডিগ্রি
রাষ্ট্রদূত পদ থেকে মেজর জেনারেল জাহাংগীর আলমকে প্রত্যাহার
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
‘শেখ হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে- সেই আলোচনা ভারতের সঙ্গে’
নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানে নাকি হেঁটে বাংলাদেশে আসবেন সেই আলোচনা শেখ হাসিনা…
দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মুক্তিযুদ্ধ কি পাকিস্তানের শাসন থেকে বের…
১৬ ডিসেম্বর হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয় -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান। তবে তার এই ইচ্ছা…
দেরি করবেন কেন, আগে আসলে সমস্যা কী
নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনা তাড়াতাড়ি দেশে আসুন এমনটি চাইছেন জানিয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বল…
শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা -চিফ প্রসিকিউটর
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ফিরতে জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদ-প্রাপ্ত ক্ষমতা…
হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার -শামা ওবায়েদ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।