‘শেখ হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে- সেই আলোচনা ভারতের সঙ্গে’
নিজস্ব প্রতিবেদক:
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানে নাকি হেঁটে বাংলাদেশে আসবেন সেই আলোচনা শেখ হাসিনার সঙ্গে নয়, বরং ভারতের সঙ্গে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা বাংলাদেশে যদি আসতে চানÑতা নিয়ে শেখ হাসিনার সঙ্গে আমাদের কোনো আলোচনা নেই। আমি আবারও বলছি, এই কথাগুলো আমরা কনফার্ম করতে চাই হাসিনা বাংলাদেশে আসবেন কি আসবেন না, এই আলোচনা হাসিনার সঙ্গে নয়। এই আলোচনা আমাদের সঙ্গে ইন্ডিয়ার।
শেখ হাসিনাকে অপরাধী উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা একজন মারাত্মক জঘন্য ক্রিমিনাল, তার সাঙ্গপাঙ্গসহ আপনার (ভারতে) ওখানে আছেন। তিনি শুধু অ্যাকিউজড (অভিযুক্ত) নন, বরং কনভিক্টেড । তার ওপর বিচার প্রক্রিয়া শেষ হয়ে তিনি দোষী সাব্যস্ত হয়ে শাস্তি পেয়েছেন। ওনার বিরুদ্ধে এটি কোনো প্রাথমিক অভিযোগ না। সুতরাং, শেখ হাসিনা আসবেন কি আসবেন না, তিনি বাংলাদেশ বিমানে আসবেন না ওদের বিমানে আসবেন, নাকি হেঁটে বাংলাদেশে আসবেন-কীভাবে হস্তান্তর হবে, এই আলোচনা ভারতের সঙ্গে হবে।
আরও পড়ুন
সব ›
বগুড়ায় আলুর কেজি ৭-৯ টাকা, লোকসানে দিশাহারা কৃষক
পঞ্চগড়ে জেঁকে বসছে শীত, তাপমাত্রা ১৪ ডিগ্রি
রাষ্ট্রদূত পদ থেকে মেজর জেনারেল জাহাংগীর আলমকে প্রত্যাহার
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ
দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মুক্তিযুদ্ধ কি পাকিস্তানের শাসন থেকে বের…
১৬ ডিসেম্বর হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয় -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান। তবে তার এই ইচ্ছা…
দেরি করবেন কেন, আগে আসলে সমস্যা কী
নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনা তাড়াতাড়ি দেশে আসুন এমনটি চাইছেন জানিয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বল…
শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা -চিফ প্রসিকিউটর
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ফিরতে জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদ-প্রাপ্ত ক্ষমতা…
হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার -শামা ওবায়েদ
নিত্যপণ্য আমদানির উৎস হতে যাচ্ছে পাকিস্তান
আটক জাহাজ নিয়ে বাংলাদেশ বিরোধী অপপ্রচারে ভারত!
চট্টগ্রাম সংবাদদাতা: ইন্দোনেশিয়ার একটি বন্দরে আটক জাহাজ ‘এমভি স্টার লাইন’ নিয়ে বাংলাদেশবিরোধী অপপ্রচার চলছে। এ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।