বুধবার

হিজরী
১৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
১০ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০১
  • যোহর১১:৪৬
  • আছর৩:৩৭
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৬ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
নভেম্বরের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২৪২ কোটি ৮০ লাখ ডলারপূর্বানুমতি ছাড়া বিচারকদের সরকারি গাড়ি কর্মস্থলের বাইরে না নেয়ার নির্দেশরোহিঙ্গা গণহত্যা: যুক্তরাজ্যের আহ্বানে বুধবার বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকপাকিস্তান ও বাংলাদেশের স্পিকারের বৈঠক: সংসদীয় কূটনীতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অঙ্গীকারবেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাসরাষ্ট্রদূত পদ থেকে মেজর জেনারেল জাহাংগীর আলমকে প্রত্যাহারইসরায়েলে মার্কিন সামরিক সহায়তা বন্ধে মামদানির কড়া বার্তাঢাকায় ৩ হাজার পরিবেশবান্ধব বাস চালুর পরিকল্পনা সরকারেরঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়লআন্তর্জাতিক মানের গবেষণাচর্চায় শিক্ষকদের প্রশিক্ষণ দিলো নোবিপ্রবি

বগুড়ায় আলুর কেজি ৭-৯ টাকা, লোকসানে দিশাহারা কৃষক

আন নাফে’ প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, বিকাল ৩:৫২
বগুড়ায় আলুর কেজি ৭-৯ টাকা, লোকসানে দিশাহারা কৃষক

বগুড়া সংবাদদাতা:

একদিকে উৎপাদন খরচের অর্ধেকেরও কম দামে আলু বিক্রি, অন্যদিকে হিমাগার ভাড়া ও ব্যাংকঋণের চাপ। লোকসানের হিসাব মেলাতে গিয়ে দিশাহারা হয়ে পড়েছেন বগুড়ার আলুচাষি ও ব্যবসায়ীরা।

উৎপাদন, পরিবহন ও হিমাগারে সংরক্ষণ পর্যন্ত প্রতি কেজি আলুতে খরচ পড়েছে ২২ থেকে ২৩ টাকা। অথচ সেই আলু বিক্রি করতে হচ্ছে মাত্র ৭ থেকে ৯ টাকায়। এতে আলু বিক্রি করেও হিমাগারের ভাড়া উঠছে না। লোকসানের আশঙ্কায় হিমাগার মালিকদের ফোন পর্যন্ত ধরছেন না কেউ কেউ।

বগুড়ার বিভিন্ন হিমাগারে সংরক্ষণের নির্ধারিত মেয়াদ শেষ হলেও এখনো প্রায় এক লাখ টন আলু পড়ে আছে। বাজারে পর্যাপ্ত দাম না থাকায় বিপাকে পড়েছেন কৃষক ও ব্যবসায়ীরা। কারও পুঁজি আটকে আছে, কেউ ব্যাংকঋণ পরিশোধ করতে পারছেন না। দীর্ঘদিন হিমাগারে পড়ে থাকায় আলু নষ্ট হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে আগামী মৌসুমে আলুর আবাদ কমে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

এদিকে পুরোনো আলু হিমাগারে রেখেই নতুন মৌসুমের আগাম আলু চাষ শুরু করেছেন কিছু কৃষক। কিন্তু অসময়ের বৃষ্টি সেখানেও বাধা হয়ে দাঁড়িয়েছে। কয়েক দিনের টানা বৃষ্টিতে অনেক জমিতে পানি জমে যাওয়ায় আগাম আলুর ফলন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা।

সরেজমিনে বগুড়ার বিভিন্ন হিমাগার ও মাঠপর্যায়ে ঘুরে কৃষক, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

হিমাগারে গিয়ে দেখা যায়, কয়েকজন কৃষক সংরক্ষিত আলু বের করে শুকানোর চেষ্টা করছেন। বস্তা খোলার পর অনেক আলুতে পচন ধরার চিত্রও চোখে পড়ে। মাঠে দেখা গেছে, বৃষ্টির পানিতে তলিয়ে গেছে অনেক আগাম আলুর জমি। কোথাও কোথাও জমে থাকা পানি নিষ্কাশনে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি কেজি আলুর উৎপাদন, পরিবহন ও হিমাগারে সংরক্ষণ পর্যন্ত খরচ হয়েছে ২২ থেকে ২৩ টাকা। বর্তমানে বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৭ থেকে ৯ টাকায়। অর্থাৎ প্রতি কেজিতে লোকসান হচ্ছে ১৩ থেকে ১৪ টাকা। ৬০ কেজির এক বস্তা আলু বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকায়, কোথাও কোথাও দাম মিলছে ৭০০ থেকে ৮০০ টাকা। অন্যদিকে বস্তাপ্রতি হিমাগার ভাড়া দিতে হচ্ছে প্রায় ৪০০ থেকে ৫০০ টাকা। ফলে আলু বিক্রি করেও ভাড়া ও অন্যান্য খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন চাষিরা।

শিবগঞ্জ এলাকার কৃষক আরিফ মন্ডল গত বছর ২৮৫ বস্তা আলু হিমাগারে রেখে লোকসানে পড়েছিলেন। এবার ঝুঁকি কমাতে ১০০ বস্তা আলু সংরক্ষণ করেও একই পরিস্থিতিতে পড়েছেন তিনি।

আরিফ মন্ডল বলেন, আলু হিমাগার পর্যন্ত নিতে প্রতি কেজিতে খরচ হয়েছে ২২ থেকে ২৩ টাকা। অথচ এখন দাম ৯ টাকা। আমার ঋণ নেই। কিন্তু অধিকাংশ কৃষক ঋণ করে আলু চাষ করেন। সরকারের সুষ্ঠু নীতিমালা না থাকায় বারবার আমাদের লোকসান গুনতে হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বগুড়ার ৫১টি হিমাগারে চলতি বছর প্রায় ৪ লাখ ৯৭ হাজার ৮৪২ টন খাওয়ার ও বীজ আলু সংরক্ষণ করা হয়েছিল। সংরক্ষণের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পরও এখনো প্রায় এক লাখ টন আলু মজুত রয়েছে। হিমাগার কর্তৃপক্ষ বলছে, শীতকালীন সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় বাজারে আলুর চাহিদা কমেছে। ফলে সংরক্ষিত আলু বিক্রি করতে গিয়ে বিপাকে পড়ছেন কৃষক ও ব্যবসায়ীরা।

বগুড়া শহরের গোদারপাড়া এলাকার মেসার্স রুবেল ট্রেডার্স হিমাগারের ব্যবস্থাপক সোবহান আলী জানান, চলতি বছর তাদের হিমাগারে ১ লাখ ৫৫ হাজার বস্তা আলু সংরক্ষণ করা হয়েছিল। গত ১৫ নভেম্বর সংরক্ষণের মেয়াদ শেষ হলেও এখনো ৪৮ হাজার বস্তা আলু পড়ে আছে। এসব আলু নিতে কেউ আসছেন না।

সোবহান আলী বলেন, লোকসানের ভয়ে অনেক কৃষক ও ব্যবসায়ী আলুর খোঁজও নিচ্ছেন না। ঋণ করে যারা আলু রেখেছেন, তাদের অবস্থা সবচেয়ে খারাপ। দীর্ঘদিন পড়ে থাকলে এসব আলু নষ্ট হয়ে যাবে। তখন ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। কৃষক ও হিমাগার মালিকদের বাঁচাতে দ্রুত আলু রপ্তানির উদ্যোগ নেওয়া জরুরি।


এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
আফগানিস্তানে মাটির নিচে ৩ লাখ কোটি ডলারের সম্পদ আফগানিস্তানে মাটির নিচে ৩ লাখ কোটি ডলারের সম্পদ ৪ মিনিট আগে এআই খাতের মন্দা চীনের অর্থনীতির জন্য হুমকি, ‘বিপদের মুহূর্ত’ জিনপিংয়ের আল ইহসান ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে অর্থনীতিকে নতুন পথে এগিয়ে নিতে চায় চীন।… ৭ মিনিট আগে পঞ্চগড়ে জেঁকে বসছে শীত, তাপমাত্রা ১৪ ডিগ্রি পঞ্চগড়ে জেঁকে বসছে শীত, তাপমাত্রা ১৪ ডিগ্রি ১৬ মিনিট আগে রাষ্ট্রদূত পদ থেকে মেজর জেনারেল জাহাংগীর আলমকে প্রত্যাহার রাষ্ট্রদূত পদ থেকে মেজর জেনারেল জাহাংগীর আলমকে প্রত্যাহার ১৮ মিনিট আগে লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি ২১ মিনিট আগে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ ৭০০ বস্তা ইউরিয়া সারসহ ট্রাক জব্দ ২৩ মিনিট আগে ‘শেখ হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে- সেই আলোচনা ভারতের সঙ্গে’ নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানে নাকি হেঁটে বাংলাদেশে আসবেন সেই আলোচনা শেখ হাসিনা… ২৫ মিনিট আগে দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি -রিজভী নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মুক্তিযুদ্ধ কি পাকিস্তানের শাসন থেকে বের… ২৬ মিনিট আগে ১৬ ডিসেম্বর হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয় -পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান। তবে তার এই ইচ্ছা… ২৭ মিনিট আগে দেরি করবেন কেন, আগে আসলে সমস্যা কী নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনা তাড়াতাড়ি দেশে আসুন এমনটি চাইছেন জানিয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বল… ২৮ মিনিট আগে শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা -চিফ প্রসিকিউটর নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ফিরতে জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদ-প্রাপ্ত ক্ষমতা… ২৯ মিনিট আগে হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার -শামা ওবায়েদ হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার -শামা ওবায়েদ ৩০ মিনিট আগে