ঢাবি শিক্ষার্থীদের শাহবাগ থানা ঘেরাও
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও করেছেন ঢাবির শিক্ষার্থীরা।
গতকাল জুমুয়াবার থানার সামনে অবস্থান নিয়ে তারা সাম্যের হত্যাকারীদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন।
বেলা ১২টার কিছু আগে থানা ঘেরাও কর্মসূচি পালন করতে রাজু থেকে মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে আসে শিক্ষার্থীরা।
সেখানে সাম্য হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে স্লোগান দেন আন্দোলনকারীরা। পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল থানার ভিতরে প্রবেশ করে।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাম্য হত্যাকারীদের গ্রেপ্তার নিয়ে আলোচনা করে তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদকও ছিলেন সাম্য।
মঙ্গলবার রাতে (১৩ মে) সোহরাওয়ার্দী উদ্যানের কালীমন্দির গেটের সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন তিনি।
হত্যার ঘটনায় গ্রেফতার এ পর্যন্ত তিনজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
তবে আন্দোলনকারীরা বলছে, সাম্যের মূল হত্যাকারীকে রাজনৈতিক কারণে আইনের আওতায় আনা হচ্ছে না।
এদিকে সাম্য হত্যার ঘটনার প্রতিবাদের গেল তিন দিন বিভিন্ন কর্মসূচি পালন করছে ছাত্রদলসহ শিক্ষার্থীরা।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।