তিস্তা ফায়ারিং রেঞ্জে ভারতের সেনাবাহিনীর ট্যাংক-মিসাইল-ড্রোন মহড়া
, ১৮ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৮ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ১৭ মে, ২০২৫ খ্রি:, ৪ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
ভারতীয় সেনাবাহিনী ‘যুদ্ধকালীন প্রস্তুতির অংশ’ হিসেবে সম্প্রতি পশ্চিমবঙ্গের তিস্তা নদীর অববাহিকায় ‘তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জে’ একটি পূর্ণাঙ্গ সামরিক মহড়া সম্পন্ন করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘তিস্তা প্রহার’।
গত সপ্তাহে ৮ মে থেকে ১০ মে পর্যন্ত তিন দিন ধরে এই মহড়া অনুষ্ঠিত হয়। স্থানটি ভারতের ‘চিকেনস নেক’ নামে পরিচিত শিলিগুড়ি করিডরের খুব কাছেই- যেখানে ভারতের মানচিত্রে মাত্র ১৭ কিলোমিটার প্রস্থের একটি সরু অংশ উত্তর-পূর্বাঞ্চলকে মূল ভূখ-ের সঙ্গে সংযুক্ত করেছে।
সেনাবাহিনী প্রকাশিত ভিডিও ও স্থিরচিত্রে দেখা যায়, এই মহড়ায় ব্যবহৃত হয়েছে আর্টিলারি ট্যাংক, হেলিকপ্টার, সারফেস-টু-এয়ার মিসাইল এবং অত্যাধুনিক ড্রোন।
দিল্লিতে সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, এই মহড়াকে সাধারণ বা রুটিন সামরিক অনুশীলন হিসেবে বিবেচনা করা ঠিক হবে না, কারণ তিস্তার অববাহিকায় এ পরিমাণ ও পরিসরের সামরিক মহড়ার নজির সাম্প্রতিক কালে আর নেই।
লন্ডনভিত্তিক ভূরাজনৈতিক এক বিশ্লেষক মনে করেন, এই মহড়ার মাধ্যমে ভারত ওই অঞ্চলের প্রতিবেশী দেশগুলোর উদ্দেশে একটি বার্তা দেওয়ার চেষ্টা করেছে।
তার ভাষায়, ‘এতে সূক্ষ¥ এক ধরনের প্ররোচনার উপাদানও রয়েছে, যা নিঃসন্দেহে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সন্তুষ্ট করবে না।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এত কিছুর পরেও জামাতের নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে -টিআইবি
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাতের আঁধারে ব্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোবাইল না দেয়ায় মা-বাবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় কিশোর
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চাপে পড়ে বিদ্যালয়ের আত্মসাতের টাকা ফেরত দিলো বিএনপির দুই নেতা
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জ্বালানির দাম বাড়লেও পণ্যমূল্যে বড় প্রভাব পড়বে না -বাণিজ্যমন্ত্রী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জনগণের সাথে প্রতারণার কারণে আস্থা অর্জন করতে পারেনি জামাত -রিজভী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী -মাহদী আমিন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেয়া হবে না’
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জ্বালানি সংকট সমাধান পর্যন্ত পে-স্কেল কেন স্থগিত রাখা হলো না?’
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাটওয়ারীকে রিমান্ডে নিলেই বের হবে, ককটেল মারছে কারা -রাশেদ খাঁন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আড্ডা, মাদক, দাপট: কিশোরদের টেনে নিচ্ছে যে অপরাধের জাল
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ধর্মীয় উসকানিমূলক কনটেন্টে সর্বোচ্চ নজরদারির নির্দেশ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)