ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ৪ বাসের সংঘর্ষ, আহত ২৫
মাদারীপুরে সংবাদদাতা:
শিবচরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারটি বাসের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনাটি ঘটেছে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকালের দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধারে হাত লাগান এবং তাদেরকে নিকটস্থ হাসপাতালে পাঠান।
দুর্ঘটনার ফলে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, যার কারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।