নিজের জুস পান করে নিজেই বেহুঁশ অজ্ঞান পার্টির সদস্য
, ০৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ রবি’, ১৩৯৩ শামসী সন , ৩১ আগস্ট, ২০২৫ খ্রি:, ১৬ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
সৈয়দপুর সংবাদদাতা:
খুলনা থেকে চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে এক অভিনব ও নাটকীয় ঘটনা ঘটেছে। মা-মেয়েকে চেতনানাশক জুস পান করিয়ে তাদের সর্বস্ব লুটের চেষ্টাকালে ফুল মিয়া নামে এক প্রতারক অন্য যাত্রীদের হাতে ধরা পড়ে।
পরে যাত্রীরা ঘটনার সত্যতা যাচাই করতে তাকে তার নিজের জুস পান করতে বাধ্য করলে সে নিজেই অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ভোরে এই ঘটনা ঘটে। সৈয়দপুর রেলওয়ে পুলিশ খবর পেয়ে ভুক্তভোগী মা-মেয়েসহ অজ্ঞান পার্টির ওই সদস্যকে উদ্ধার করে সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে ভর্তি করেছে।
রেলওয়ে পুলিশ ও ট্রেনের যাত্রীরা জানায়, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কৌশিলা রায় (৫০) ও তার মেয়ে বীথি রানী (২৮) দিনাজপুর থেকে সৈয়দপুরে আসছিলেন। ‘সীমান্ত এক্সপ্রেস’ ট্রেনের একই বগিতে তাদের পাশের আসনেই বসা ছিলেন অজ্ঞান পার্টির সদস্য রংপুরের মিঠাপুকুর এলাকার ফুল মিয়া।
আলাপচারিতার এক পর্যায়ে সে ওই মা-মেয়েকে জুস পান করতে দেয়। জুস পানের কিছুক্ষণের মধ্যেই তারা দুজন অজ্ঞান হয়ে পড়লে ফুল মিয়া তাদের কানের দুল ও নাকের ফুল খুলে নেওয়ার চেষ্টা করে।
এ সময় তাদের পাশের আসনে থাকা আব্দুর রহিম নামে একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার সন্দেহ হয়। তিনি বিষয়টি আঁচ করতে পেরে সঙ্গে সঙ্গে ফুল মিয়াকে হাতেনাতে আটক করে এবং বগির অন্য যাত্রীদের সহায়তায় তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।
ফুল মিয়া প্রথমে অভিযোগ অস্বীকার করলেও তার কথায় অসংলগ্নতা পাওয়ায় যাত্রীরা তার সঙ্গে থাকা জুসের বোতল থেকে তাকে জুস পান করতে বাধ্য করে। জুস পানের কয়েক মিনিটের মধ্যেই ফুল মিয়া অজ্ঞান হয়ে ট্রেনের মেঝেতে লুটিয়ে পড়লে পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাঁচ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির আভাস
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুক্ত বাণিজ্য অঞ্চলে বিশেষ সুবিধা, কম খরচে দ্রুত আমদানির সুযোগ
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নাতনির লাশ নিয়ে আসতে গিয়ে নানীসহ ২ জন নিহত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর সিদ্ধান্ত স্থগিত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফর আটক
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
টিকে থাকতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে -প্রধানমন্ত্রী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তালাকের অজুহাতে সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না -হাইকোর্ট
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সাদিক কায়েম জামাতে যোগদান করে ডাকসু ভিপি থাকার নৈতিকতা হারিয়েছে’
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যায় আ.লীগ-বিএনপি সরকারের আচরণ একই -এবি পার্টি চেয়ারম্যান
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রাধিকার অনুযায়ী ধাপে ধাপে অর্থনৈতিক সংস্কার করা হবে -অর্থমন্ত্রী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইবার অপরাধ ও গুজব এখন বড় চ্যালেঞ্জ -আইজিপি
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)