ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৪ ঘণ্টায় তিন দুর্ঘটনা, নিহত ৯
, ২০ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১০ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৬ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
গত ১৪ ঘণ্টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিনটি পৃথক দুর্ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত নয়জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত হওয়া গেছে। এদের মধ্যে কুমিল্লার চান্দিনা ও দাউদকান্দিতে ছয় এবং চট্টগ্রামের মীরসরাই উপজেলায় তিনজন রয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৫০-৫২ জন।
গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত থেকে গতকাল জুমুয়াবার (৯ জানুয়ারি) দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।
কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের বিভাজন অতিক্রম করে বিপরীতমুখী মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার তীরচর এলাকায় এ হতাহতের ঘটনাটি ঘটে। হাইওয়ে পুলিশ ইলেটগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনাটি নিশ্চিত করেছেন।
কুমিল্লা জেলার দাউদকান্দিতে যাত্রীদের সঙ্গে বাগবিত-ার পর বেপরোয়া গতিতে বাস চালাতে শুরু করেন চালক। এক পর্যায়ে যাত্রীবাহী বাসটি ব্যাটারিচালিত একটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল আরোহীদের চাপা দেয়। এর পরপরই বাসটি সড়কের পাশে উল্টে পড়ে গেলে আগুন ধরে যায়।
এতে দগ্ধ হয়ে চারজন নিহত হন এবং আহত হন কমপক্ষে ৩০ জন। নিহতদের মধ্যে দুই শিশু, এক নারী, একজন পুরুষ। গতকাল জুমুয়াবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রামের মীরসরাইয়ে কাঠবোঝাই ট্রাকের পেছনে যাত্রীবাহী দ্বিতল বাসের ধাক্কায় তিন যাত্রী নিহত হয়েছেন।
গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত দুইটার দিকে বারইয়ারহাট পৌরবাজার ধুমঘাট সেতু এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, ধুমঘাট সেতু এলাকায় সড়কের পাশে বন বিভাগের তল্লাশি চৌকিতে কাঠবোঝাই ট্রাক দাঁড়ানো ছিল। রাত ২টার দিকে ট্রাকের পেছনে ঢাকামুখী সেন্টমার্টিন ট্রাভেলসের বাস ধাক্কা দেয়। এতে বাসের ৮-১০ জন যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালের নিয়ে গেলে তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে পাচারের জন্য মোটরসাইকেলে বহন করা হচ্ছিল ৭ কেজি স্বর্ণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীতে একদিনে গ্রেফতার ৪৩১
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাসজুড়ে টানা বৃষ্টির আভাস, বন্যার ঝুঁকিতে একাধিক অঞ্চল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের এআই জোটে পর্যবেক্ষক সদস্য হচ্ছে বাংলাদেশ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অভিযুক্ত শেখ হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লুডু খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ১, আহত ১৫
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অন্তর্বর্তী সরকার তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে -হোসেন জিল্লুর
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার -প্রতিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে -কৃষিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে -ডিএসসিসি প্রশাসক
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)