শরীয়তপুরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পেঁয়াজ চাষ
, ২১ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১১ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৭ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
শরীয়তপুর সংবাদাদতা:
পদ্মা মেঘনা বিধৌত শরীয়তপুরের চরাঞ্চলে মূলত পলি যুক্ত ও দোআঁশ মাটি বিদ্যমান। এ মাটি পেঁয়াজ চাষের জন্য উপযোগী হওয়ায় জেলার জাজিরা ও নড়িয়া উপজেলার বিস্তীর্ণ চারাঞ্চলীয় জমিতে পেঁয়াজের ব্যাপক চাষ হয়েছে।
এ বছর পেঁয়াজের ফলন ভালো হয়েছে বলে শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে।
সূত্রটি জানায়, চলতি মৌসুমে জেলায় পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৪ হাজার ৩৫২ হেক্টর জমিতে। চাষ হয়েছে ৪ হাজার ৬৫২ হেক্টরে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩০০ হেক্টর বেশি।
ইতোমধ্যে মুড়ি কাঁটা পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে। ফলে, পেঁয়াজের দামও কমতে শুরু করেছে। খুচরা বাজারে প্রতিকেজি পেঁয়াজ পঞ্চাশ টাকা দরে বিক্রি হচ্ছে।
জানা গেছে, জেলায় মোট পেঁয়াজের চাহিদা ২৯ হাজার ৭৭২ টন। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬১ হাজার ৫১ টন। যা চাহিদার তুলনায় দ্বিগুণ।
এদিকে পেঁয়াজের ভালো ফলনে চাষীরা খুশি থাকলেও ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন।
নাওডোবার পেঁয়াজ চাষী তবারক আলী জানিয়েছেন, ঋণ করে পেঁয়াজ চাষ করেছি। ন্যায্য দাম না পেলে পথে বসতে হবে। তিনি ন্যায্য দাম নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তফা কামাল হোসেন জানান, আবহাওয়া ভালো থাকায় এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পেঁয়াজ উৎপাদন হবে। ইতোমধ্যেই পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)