ঢাকায় গণ্ডগোল করলে কঠোরভাবে দমন করা হবে -তথ্যমন্ত্রী
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি আজকে ঢাকায় সমাবেশ করছে। সারাদেশ থেকে অগ্নি সন্ত্রাসীদের সমাবেশ ঘটিয়েছে। ঢাকায় গ-গোল করলে আমরা জনগণকে সঙ্গে নিয়ে কঠোরভাবে সেটি দমন করবো।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) চট্টগ্রামের অনোয়ারার কোরিয়ান ইপিজেটের মাঠে দক্ষিণ জেলা আওয়ামী লীগের আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি। টানেল উদ্বোধন উপলক্ষে এই জনসভার আয়োজন করা হয়েছে।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি কয়েকদিন পরপর কর্মসূচি দেন। কয়েকদিন দেন হাঁটা কর্মসূচি, বসা কর্মসূচি, কয়েকদিন দেখি দৌড় কর্মসূচি। আবার কয়েকদিন পরে হয়তোবা হামাগুড়ি কর্মসূচি দেবে। তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি করলে আমাদের কোনো কথা নেই। সরকার, প্রশাসন বিএনপিকে সহযোগিতা করছে। সরকার চাইলে আপনাদেরকে অনুমতি না দিলেও পারত। বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন আওয়ামী লীগ সমাবেশ করতে চাইলেও বিএনপি অনুমতি দেয়নি। আপনারা আমাদেরকে লাঠিপেটা করেছেন। আমরা সমাবেশের অনুমতি দিয়েছি। এটাকে দুর্বলতা ভাববেন না। যদি ভাবেন তাহলে ভুল করবেন। আপনারা যদি কোনো গ-গোল করতে চান তাহলে কঠোর হস্তে জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলা করা হবে। সন্ত্রাসীদের ঢাকা শহর থেকে বিতাড়িত করা হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।