শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ১৫ সাদিস, ১৩৯৪ শামসী সন ০২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
দেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা করতে যাচ্ছি: স্বাস্থ্য প্রতিমন্ত্রীই-রিকশার নিবন্ধনঃ বাড়তি চার তথ্য চাইবে ডিএনসিসি, অনুমোদনের অপেক্ষায়এনভিডিয়ার চিপ রপ্তানি নিয়ে বিতর্ক, চাকরি হারানোর ঝুঁকিতে মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক২০ হাজার মানুষকে প্রশিক্ষণ দেবে বিআরটিসি, প্রশিক্ষণ শুরু রোববারইরানের ফাত্তাহ-২ ক্ষেপণাস্ত্রের প্রতিরোধ অসম্ভব, স্বীকার করল ইসরায়েল!আকাশে ভয়ংকর আকৃতির যুদ্ধবিমান, রাজত্ব হারাল যুক্তরাষ্ট্র!পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪মেঘনার তীরে ঘুরতে যাওয়া হলো না, সেতুর গার্ডারে ধাক্কা লেগে প্রাণ গেল ৩ বন্ধুরবাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণবিশেষ অভিযানে তালিকাভুক্ত চাঁদাবাজ পিচ্চি মাসুদ গ্রেপ্তার

কর্ণফুলী টানেলে দেশীয় রড-সিমেন্ট ব্যবহার

Admin প্রকাশ: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩, সকাল ৪:১৭
কর্ণফুলী টানেলে দেশীয় রড-সিমেন্ট ব্যবহার
নিজস্ব প্রতিবেদক:
টানেলের ভেতরে প্রাধান্য পেয়েছে দেশীয় উপকরণ। সেগমেন্ট, ডেকোরেটিভ বোর্ড, লাইট, ফ্যান, টেলিফোন, ক্লোজ সার্কিট ক্যামেরা, পাথর, ফায়ার প্রুফ বোর্ডসহ বিভিন্ন উপকরণ বিদেশ থেকে আনা হলেও কাঠামো নির্মাণে ব্যবহার হয়েছে বাংলাদেশের রড, অ্যাঙ্গেল ও সিমেন্ট। দেশের একাধিক কোম্পানি এসব কাঁচামাল সরবরাহ করেছে টানেল কর্তৃপক্ষকে।
দেশীয় একাধিক কোম্পানি ঠিকাদারি প্রতিষ্ঠান সিসিসিসিকে সিমেন্ট সরবরাহ করেছে বলে জানা গেছে।
এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ৫০০ সিডব্লিউআর গ্রেডের অ্যাঙ্গেল-চ্যানেল এবং ৫০০ ডিডব্লিউআরএল গ্রেডের রড সরবরাহ করেছে চট্টগ্রামের শীর্ষস্থানীয় কয়েকটি ইস্পাত পণ্য উৎপাদনকারী কোম্পানি। এর মধ্যে সবচেয়ে বেশি ইস্পাত পণ্য সরবরাহ করেছে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান বাংলাদেশ স্টিল রি-রোলিং কোম্পানি লিমিটেড (বিএসআরএম)। চট্টগ্রামের কেএসআরএম, জিপিএইচ ইস্পাতও টানেল প্রকল্পে ইস্পাত পণ্য সরবরাহ করেছে। আইএসওর স্ট্যান্ডার্ড অনুযায়ী, ইস্পাত পণ্য উৎপাদনে একটি কারখানার এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম (ইএমএস), কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম (কিউএমএস) এবং ওকিউপেশনাল হেলথ সেফটি অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম (ওএইচএমএস) বিচার করা হয়। ইএমএসের ক্ষেত্রে বায়ু, পানি ও বর্জ্য ব্যবস্থাপনার সঠিক মাত্রা ও নিয়ম পালনের বিষয়টি দেখা হয়। অন্যদিকে পণ্যের গুণগত মানের ক্ষেত্রে কিউএমএসের সর্বাধিক গুরুত্ব দেয়া হয়। টানেল প্রকল্পে ইস্পাত পণ্যের ক্ষেত্রে এ বিষয়টিই প্রধান ছিল সিসিসিসির কাছে।
দেশীয় ইস্পাত পণ্য উৎপাদকরা জানিয়েছেন, আইএসওর স্ট্যান্ডার্ড অনুযায়ী দেশে সর্বশেষ প্রযুক্তির ইস্পাত পণ্য প্রস্তুত হলেও টানেলের জন্য সর্বোচ্চ মান বজায় রেখে বিশেষভাবে তৈরি করতে হয়েছে এসব পণ্য। সর্বনিম্ন ও সর্বোচ্চ মাত্রার মধ্যে যেকোনো একটি নিশ্চিত করলেই দেশে পণ্য সরবরাহ করা হতো। কিন্তু টানেলের ক্ষেত্রে আইএসওর নির্ধারিত সর্বোচ্চ মাত্রার গুণগত মান ধরে উৎপাদন করা হয়েছে। ফলে টানেল প্রকল্পে সরবরাহ করা ইস্পাত পণ্য সবচেয়ে বেশি টেকসই বলে মনে করছেন তারা।
বিএসআরএমের তথ্য অনুযায়ী, ৫০০ সিডব্লিউআর গ্রেডের জন্য আইএসও স্ট্যান্ডার্ডের কার্বনের মাত্রা শূন্য.১৮ থেকে শূন্য.২২ শতাংশ, সিলিকন শূন্য.২২ থেকে শূন্য.২৫ শতাংশ, ম্যাঙ্গানিজ শূন্য.৬৫ থেকে শূন্য.৭৫ শতাংশ, ফসফরাস শূন্য.শূন্য ৪৫-এর কম এবং সালফারের মাত্রা থাকবে শূন্য.শূন্য ৩-এর কম। দেশীয় পণ্য উৎপাদনের ক্ষেত্রে আইএসও স্ট্যান্ডার্ড ফলো করা হয়। এক্ষেত্রে কার্বন, সিলিকন, ম্যাঙ্গানিজসহ অন্যান্য উপাদান নির্ধারিত মাত্রার মধ্যে থাকলেও টানেলের জন্য উৎপাদিত পণ্য সর্বোচ্চ মাত্রায় তৈরি করা হয়েছে।
টানেলের জন্য সবচেয়ে বেশি সরবরাহ করা হয়েছে ৫০০ ডিডব্লিউআরএল (রড) গ্রেডের পণ্য। অর্থাৎ মূল কাঠামোর ওপর সড়ক নির্মাণের ক্ষেত্রে এই রড ব্যবহার করা হয়েছে। আইএসও স্ট্যান্ডার্ড অনুযায়ী এ গ্রেডের ইস্পাত পণ্য উৎপাদনের ক্ষেত্রে কার্বনের মাত্রা থাকতে হয় শূন্য.৩ থেকে শূন্য.৩২ শতাংশ, সিলিকন শূন্য.২২ থেকে শূন্য.২৫, ম্যাঙ্গানিজ শূন্য.৬৫ থেকে শূন্য.৭৫, ফসফরাস শূন্য.শূন্য ৪ শতাংশ এবং সালফার শূন্য.শূন্য ৩ শতাংশের কম। আইএসও স্ট্যান্ডার্ডের দুটি নির্ধারিত মাত্রার মধ্যে এসব উপাদান তৈরির নির্দেশনা থাকলেও রড উৎপাদনের ক্ষেত্রে সর্বোচ্চ মাত্রা স্পর্শ করেই তৈরি হয়েছে।

আরও পড়ুন

সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র ২১ ঘণ্টা আগে তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ… ২১ ঘণ্টা আগে ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়… ২১ ঘণ্টা আগে টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে… ২১ ঘণ্টা আগে এক কাতলার দাম ৫৭ হাজার টাকা রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা… ২১ ঘণ্টা আগে এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের! নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। … ২১ ঘণ্টা আগে