ঢাকার বাতাসের তেমন উন্নতি নেই, শীর্ষে দিল্লি
আবহাওয়া মেঘলা হলেও ঢাকার বাতাসে দূষণ কমেনি। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) দূষিত বাতাসের শহরের তালিকায় ১১ম অবস্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা। গত মঙ্গলবার এ তালিকায় ঢাকার অবস্থান ছিল ১৫তম।
গতকাল সকাল ১০টায় বাতাসের গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স একিউআইয়ের তালিকায় দেখা যায়, ঢাকার বায়ুমান ১১২, যা সংবেদনশীল স্বাস্থ্যের মানুষের জন্য অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক, যা গতকাল ছিল ১১৪।
দীর্ঘদিন ঢাকার বাতাস অতিমাত্রায় দূষিত হওয়ায় বাইরে বের হলে সবাইকে মাস্ক পরার পরামর্শ দিয়েছে পরিবেশ মন্ত্রণালয়। এ ছাড়া সংবেদনশীল ব্যক্তিদের অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার অনুরোধও করা হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।