গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশের খসড়ায় যা আছে
, ২৫ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৫ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ২৪ এপ্রিল, ২০২৫ খ্রি:, ১১ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
গুমের অপরাধে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন এবং পঞ্চাশ লাখ টাকা অর্থদ-ের বিধান রেখে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশের খসড়া প্রস্তুত করা হয়েছে। খসড়ায় গুমের শিকার ব্যক্তির মৃত্যু হলে দোষীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ- এবং কোটি টাকা অর্থদ-ের বিধান রাখা হয়েছে। গুমের মত ঘৃণ্য অপরাধের বিচার হবে ট্রাইব্যুনালে। যা গুম প্রতিরোধ ট্রাইব্যুনাল নামে অভিহিত হবে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় অধ্যাদেশের এই খসড়া প্রস্তুত করেছে।
খসড়ায় বলা হয়েছে, গুমের অপরাধ আমলযোগ্য, জামিন অযোগ্য এবং আপস-অযোগ্য হবে। দ- ঘোষণার ১৪ দিনের মধ্যে বিচারিক আদালতে অর্থদ- জমা দিতে হবে দ-িত ব্যক্তিকে। অর্থদ- জমা না দিলে তিনি সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করতে পারবেন না। এছাড়া আদালত কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে, অপরাধীর স্থাবর-অস্থাবর বা উভয়বিধ সম্পত্তির তালিকা প্রস্তুত করে ক্রোক ও নিলাম বা ক্রোক ছাড়াই সরাসরি নিলামে বিক্রয় করে বিক্রয়লদ্ধ অর্থ আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়ার ক্ষমতা ট্রাইব্যুনালকে দেওয়া হয়েছে।
খসড়ায় বলা হয়েছে, কোনো সরকারি কর্মচারী অথবা রাষ্ট্র বা কোনো সরকারি কর্তৃপক্ষের অনুমোদন, সমর্থন বা মৌন সম্মতির বলে কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ যদি কোন ব্যক্তিকে গ্রেপ্তার, আটক, অপহরণ অথবা অন্য যে কোনভাবে স্বাধীনতা হরণ করেন এবং সেই ব্যক্তির স্বাধীনতা হরণ করার বিষয়টি অস্বীকার করে অথবা ঐ ব্যক্তির নিয়তি বা অবস্থান গোপন রাখে-যার ফলে ঐ ব্যক্তি আইনগত সুরক্ষার বাইরে অবস্থান করে তাহলে এ সংক্রান্ত কাজ হবে একটি অপরাধ। যা গুম হিসেবে অভিহিত করা হয়েছে খসড়ায়। এ ধরনের গুমের অপরাধ সংঘটনে কেউ উদ্যোগী হন, সংঘটনে নির্দেশ, সহায়তা বা প্ররোচনা দেন অথবা সংঘটনে ষড়যন্ত্র করেন তাহলে উক্ত ব্যক্তি মূল অপরাধের জন্য নির্ধারিত দ-ে দ-িত হবেন। এছাড়া ঊর্ধ্বতন কোন কর্মকর্তা যদি এমন কোন তথ্য জানেন, অথবা সচেতনভাবে উপেক্ষা করেন যা স্পষ্টভাবে ইঙ্গিত করে যে তার কার্যকর কর্তৃত্ব ও নিয়ন্ত্রণাধীন অধস্তন কোনো ব্যক্তি গুমের অপরাধ করতেছেন বা করতে যাচ্ছেন-এমন তথ্য জানার পরেও যদি যুক্তিসঙ্গত ব্যবস্থা না নেন তাহলে তিনিও গুমের অপরাধে দ-িত হবেন।
খসড়ায় বলা হয়েছে, অধ্যাদেশ জারি পর সরকার জাতীয় গুম প্রতিরোধ কমিশন নামে একটি কমিশন গঠন করবে। কমিশনের কাজ হবে গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্ত পরিচালনা করা। দেশের যে কোন কারাগার, হাজতখানা ও আটককেন্দ্র সরেজমিন পরিদর্শন করতে পারবে কমিশন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় শক্তিশালী ঝড় ও বন্যা
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সবচেয়ে বড় দাবানলে জ্বলছে বেলজিয়াম, পরবর্তী লক্ষ্য জার্মানি
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গ্যাস-কয়লা সংকটে বিদ্যুৎ উৎপাদনে ধস
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন ফখরুল
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পচা-নষ্ট আমে তৈরি হচ্ছে পাল্প, কিনছে বড় বড় জুস কোম্পানিগুলো
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২০২২ সালের পর গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ লোডশেডিং -ফাইজ তাইয়েব
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লোডশেডিংয়ে অসন্তোষ, নিরাপত্তা চেয়ে চিঠি
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমন্বয়হীন খোঁড়াখুঁড়ি দুর্ভোগ চরমে
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী ৫ দিন বাড়তে পারে বৃষ্টি
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করেছি’ বিএনপি নেতার অডিও ভাইরাল
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘প্রত্যেক এমপিকে ডাকো, সব জায়গায় আগুন দেবে’
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












