সাবেক সরকারের বন্দর সংশ্লিষ্ট ২/৩ জন লোক নির্বাচিত সরকারে রয়ে যাওয়ায় আবারো আলোচনায়- চট্টগ্রাম বন্দর ইজারায় ডিপি ওয়ার্ল্ড!
তবে কি সাবেক সরকারের অসমাপ্ত ষড়যন্ত্রের সমাপনীর পথেই হাঁটতে চাইছে বর্তমান সরকার?
মোসাদ এজেন্ট ডিপি ওয়ার্ল্ডকে দেশ প্রেমিক শ্রমিক জনতা কিছুতেই বরদাশত করবে না ইনশাআল্লাহ।
, ১৯ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৪ রবি, ১৩৯৪ শামসী সন , ০২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১৮ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) মন্তব্য কলাম
বিন সুলাইয়েম এবং জেফরি এপস্টাইনকে অত্যন্ত ঘরোয়া পরিবেশে দেখা গেছে। একটি দলীলে দেখা যায়, এপস্টাইনের বাসায় রান্নাঘরে তারা একসঙ্গে সময় কাটাচ্ছে। অন্য একটি ছবিতে তাদের মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী পোশাকে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা গেছে। অনুসন্ধানে জানা যায়, ফাঁস হওয়া নথিগুলোর মধ্যে এপস্টাইন একটি ইমেইলে সুলতান আহমেদকে উদ্দেশ্য করে লিখেছিলেন, "ণড়ঁ ধৎব ধং রিষফ ধং ও ধস" (তুমি আমার মতোই বন্য)। এই বাক্যটি দুজনের ব্যক্তিগত সম্পর্কের গভীরতা এবং গোপন জীবনাচরণের ইঙ্গিত দেয় বলে ধারণা করছেন বিশ্লেষকরা। এপস্টাইনের মতো একজন দ-প্রাপ্ত অপরাধীর সঙ্গে এমন ঘনিষ্ঠতা ডিপি ওয়ার্ল্ডের প্রাতিষ্ঠানিক স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করেছে। সুলতান আহমেদ বিন সুলাইয়েম দীর্ঘ ৪২ বছর ধরে ডিপি ওয়ার্ল্ডের নেতৃত্ব দিচ্ছেন।
ফোর্বস মিডল ইস্ট-এর ২০২৩ সালের তথ্য অনুযায়ী, তার আনুমানিক সম্পদের পরিমাণ প্রায় সাড়ে ৭ বিলিয়ন মার্কিন ডলার। আবাসন খাত এবং বৈশ্বিক অবকাঠামো নির্মাণে তার বিশাল বিনিয়োগ রয়েছে। তার নেতৃত্বেই ডিপি ওয়ার্ল্ড বিশ্বের অন্যতম লজিস্টিক জায়ান্টে পরিণত হয়েছে। তবে এপস্টাইন কেলেঙ্কারিতে তার নাম জড়িয়ে পড়ায় তার ব্যবসায়িক সাম্রাজ্যের নৈতিক ভিত্তি নিয়ে প্রশ্ন উঠেছে। চট্টগ্রাম বন্দর ও গোপন চুক্তির অভিযোগ বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত চট্টগ্রাম বন্দরের একটি বড় অংশের নিয়ন্ত্রণ ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়া নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে। অভিযোগ উঠেছে, কোনো ধরনের স্বচ্ছ টেন্ডার প্রক্রিয়া ছাড়াই ‘নন-ডিসপোজাল’ বা গোপন চুক্তির মাধ্যমে বন্দরের পরিচালনার দায়িত্ব ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া হয়েছে বা হচ্ছে। এপস্টাইন কেলেঙ্কারিতে ডিপি ওয়ার্ল্ড প্রধানের নাম আসার পর এই চুক্তি নিয়ে শঙ্কা আরও ঘনীভূত হয়েছে। দেশের স্বার্থসংশ্লিষ্ট এমন একটি গুরুত্বপূর্ণ স্থাপনা এমন একজন ব্যক্তির প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া কতটা যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদ ও নিরাপত্তা বিশ্লেষকরা। এপস্টাইন ফাইলে ইউনূসের নাম থাকা এবং একই ফাইলে ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের নাম উঠে আসা-পুরো বিষয়টিকে একই সুতোয় গাঁথছেন অনেকে। সমালোচকদের মতে, আন্তর্জাতিক লবি এবং প্রভাবশালী মহলের সঙ্গে সখ্যের জের ধরেই তড়িঘড়ি করে চট্টগ্রাম বন্দরের মতো স্পর্শকাতর স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে। এপস্টাইনের মতো অপরাধীর সঙ্গে সংশ্লিষ্টতা থাকা ব্যক্তির প্রতিষ্ঠানের হাতে দেশের প্রধান বন্দরের চাবি তুলে দেয়া হচ্ছে কি না, তা নিয়ে সরকারের অবিলম্বে স্বচ্ছ ব্যাখ্যা দেওয়া প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
উল্লেখ্য ইতোপূর্বে আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের হাতেই আমাদের চট্টগ্রাম বন্দরের এনসিটি লিজ দেয়ার জন্য উঠে পড়ে লেগেছিল সাবেক সরকার। সাবেক সরকারের বন্দর সংশ্লিষ্ট ২/৩ জন লোক নির্বাচিত সরকারে রয়ে যাওয়ায় এখনো সেটি চলমান আছে।
বড় কোনো বিনিয়োগ ছাড়াই চট্টগ্রাম বন্দরের সবচেয়ে আধুনিক ও লাভজনক নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া এগিয়ে চলছে। আরব আমিরাতভিত্তিক বন্দর ও লজিস্টিকস কোম্পানি দুবাই পোর্টস ওয়ার্ল্ডের (ডিপি ওয়ার্ল্ড) কাছে টার্মিনালটির কর্তৃত্ব দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ প্রক্রিয়ায় সরকারের পক্ষে কাজ করছে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষ।
অভিযোগ উঠেছে, এনসিটিকে ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দিতে অগ্রণী ভূমিকা পালন করছেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম মনিরুজ্জামান। বিদেশি প্রতিষ্ঠান নিয়োগের যৌক্তিকতা তুলে ধরতে গিয়ে একেক সময় একেক বক্তব্য দিচ্ছে সে। সম্প্রতি সংবাদ সম্মেলনে সে দাবি করে, এনসিটির অপারেশনে নিয়োজিত বেশিরভাগ যন্ত্রাংশের মেয়াদ শেষ হয়ে গেছে। বর্তমানে প্রয়োজনের তুলনায় ৭০ শতাংশ যন্ত্রাংশ সচল আছে। অল্প কিছু দিনের মধ্যেই এই সক্ষমতা ৫০ শতাংশে নেমে আসবে। এই সংকট কাটাতে নতুন যন্ত্রপাতি কিনতে ৩-৪ হাজার কোটি টাকার প্রয়োজন এবং সময় লাগবে ৩-৪ বছর।
তবে চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান জানান, এনসিটির জন্য প্রয়োজনীয় প্রায় সব ভারী যন্ত্রপাতি তার সময়ে ৩ বছর আগে স্থাপন করা হয়েছে। বিশেষ করে ২০২২ সালে টার্মিনালটিতে চারটি কি গ্যান্ট্রি ক্রেন (কিউজিসি) এবং চারটি রাবার টায়ারড গ্যান্ট্রি ক্রেন (আরটিজি) যুক্ত করা হয়েছে। সব মিলিয়ে গত কয়েক বছরে প্রায় আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে ১৪টি কিউসিজি এবং ৩৩টি আরটিজি ক্রেনসহ আধুনিক সব সরঞ্জাম নিজস্ব অর্থায়নে কেনা হয়েছে। এমনকি বন্দরে বর্তমানে অত্যাধুনিক ‘টার্মিনাল অপারেটিং সিস্টেম’ (টিওএস) সফলভাবে সচল রয়েছে। নতুন কেনা এসব যন্ত্রাংশের বেশিরভাগের লাইফটাইম এখনো ২০ বছরের বেশি সময় আছে। ঠিকমতো রক্ষণাবেক্ষণ করলে আরো ১৫-২০ বছর পর্যন্ত চালানো সম্ভব। নতুন করে ৩-৪ হাজার কোটি টাকা বিনিয়োগের যে গল্প শোনানো হচ্ছে, বাস্তবতার সঙ্গে তার কোনো মিল নেই। তিনি দাবি করেন, এনসিটির মতো ‘গ্রে টার্মিনাল’ ইজারা দেয়ার নজির বিশ্বে নেই।
-আল্লামা মুহম্মদ ওয়ালীউর রহমান আরিফ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিদ্যমান ১১৩ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণের মধ্যে আর সার্বভৌম বন্ডের নামে বর্তমান সরকার সর্বপ্রথম সার্বভৌম বন্ডের নামে আন্তর্জাতিক ঋণ নিতে যাচ্ছে
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম তিনি এবং উনার অনবদ্য তাজদীদ ‘আত-তাক্বউইমুশ শামসী’ সম্পর্কে জানা ও পালন করা এবং শুকরিয়া আদায় করা মুসলমানদের জন্য ফরয।
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বৃটিশ ও ভারতীয় বিধর্মীরা মিলেমিশে মুসলমানদের ক্ষতিসাধন করেছে
০৭ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সোনার দাম বাড়ে-কমে কেন, কীভাবে হয় দাম নির্ধারণ (২য় পর্ব)
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সোনার দাম বাড়ে-কমে কেন, কীভাবে হয় দাম নির্ধারণ (১ম পর্ব)
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মানুষ প্রতিদিনের বাজার খরচ, যাতায়াত ব্যয় কিংবা পরিবারের মৌলিক চাহিদা পূরণ করতে গিয়ে হিমশিম খাচ্ছে।
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অবমাননাকারী, এদেশের মুসলমানদের হিন্দুত্ববাদে লীন হতে কু-প্ররোচনাকারী এবং ভারতে মুসলমানরা নিশ্চিন্তে তাদের দ্বীনি উৎসব পালন করছে-
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাড়ে তিনশো বছরেও লালবাগ কেল্লার নির্মাণকাজ শেষ না হওয়ার নেপথ্য কারণ
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিশ্বে ৩০০ কোটিরও বেশী মুসলমান থাকা সত্ত্বেও নিরাপত্তা পরিষদে পঞ্চ শক্তিতে কোনো মুসলিম দেশ নেই ইরাক, আফগানিস্তান, লিবিয়া কিংবা সিরিয়ার মতো দেশগুলোতে মার্কিন হস্তক্ষেপ মানবিক বিপর্যয় ডেকে এনেছে, অথচ জাতিসংঘ সেই আগ্রাসন রুখতে ব্যর্থ হয়েছে মার্কিন ভেটোর ভয়ে। আর ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতায় যখন বিশ্ববিবেক থমকে দাঁড়ায়, তখন যুক্তরাষ্ট্র নির্লজ্জভাবে তা সমর্থন করে বা নীরব থেকে জাতিসংঘের অবস্থানকেও প্রভাবিত করে।
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কোনো সমালোচনা আলোচনা অথবা আন্দোলনের প্রশয় না দিয়ে সরকারের উচিৎ জিয়ার নীতি অনুসরণ করে পাহাড়ে কমপক্ষে ১ হাজার সেনা ছাউনি তৈরী করা।
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুসলমানদের উপর নিপীড়ন, নির্যাতন, উচ্ছেদ, বৈষম্য আর মসজিদ-মাদ্রাসা ধ্বংসের উৎসব করে রাষ্ট্রয়ী সন্ত্রাস করে ব্যার্থ রাষ্ট্রে পরিণত হয়। তাহলে তারা ‘আসাম’ বাংলাদেশের কাছে প্রত্যার্পন করুক। আর আসামের মুসলমান তো সব মরছেই। তাহলে তারা বিদায় হজ্জের ভাষণ অনুযায়ী তাদের জান-মাল রক্ষায় জিহাদে অবতীর্ন হোক।
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












