ড. ইউনূসকে নিয়ে ফেসবুক স্ট্যাটাসে যা বললেন সজীব ওয়াজেদ জয়
সজীব ওয়াজেদ জয় তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন- বাংলাদেশের সবচেয়ে প্রাচীন, বৃহত্তম ও মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল কারও কথায় নিষিদ্ধ হয়ে যাবে না।
এর আগে জয় গণমাধ্যম প্রসঙ্গে দেয়া এক ফেসবুক পোস্টে লেখেন, বাংলাদেশে মিডিয়ার স্বাধীনতার ক্ষেত্রে অতীতের সামরিক স্বৈরশাসকের চেয়ে ইউনূস সরকার কোনোভাবে ভালো নয়।
জয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে বাংলাদেশের সবচেয়ে বড় ফ্যাসিস্ট বলে অভিহিত করেছেন। গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) সকালে ফেসবুকে একটি স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
জয় তার ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন, অনির্বাচিত ও অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করা ড. ইউনূস বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় ফ্যাসিস্ট।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।