ড্রাম্পের প্রতি মার্কিনিদের তীব্র অসন্তোষ ঐতিহাসিক রেকর্ডে পৌঁছেছে : সিএনএন
সিএনএনের এক বিশ্লেষক জানিয়েছে, মার্কিন সন্ত্রাসী ড্রাম্পের কর্মদক্ষতা নিয়ে দেশটির জনগণের মধ্যে “তীব্র অসন্তোষ” ঐতিহাসিক সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
সিএনএনের প্রধান ডেটা বিশ্লেষক হ্যারি এনটেন ২৫ সেপ্টেম্বরের সম্প্রচারে বলেছে, মধ্যবর্তী নির্বাচনের আগে ড্রাম্পের কর্মদক্ষতা নিয়ে ৫০ শতাংশ মার্কিন নাগরিক তীব্রভাবে অসন্তুষ্ট -যা এই পর্যায়ে সর্বোচ্চ রেকর্ড।
তার মতে, ড্রাম্পের ক্ষেত্রে তীব্র অসন্তোষের আগের রেকর্ড ছিলো ২০১৮ সালের মধ্যবর্তী নির্বাচনের আগে ৪৫ শতাংশ। এর আগে ২০০৬ সালের মধ্যবর্তী নির্বাচনের আগে বুশের ক্ষেত্রে এই হার ছিলো ৪১ শতাংশ।
স্বতন্ত্র ভোটারদের মধ্যে এই অসন্তোষ আরও বেশি। তাদের ৫৬ শতাংশ জানিয়েছে, তারা ড্রাম্পের কর্মদক্ষতা নিয়ে তীব্র অসন্তুষ্ট।
এদিকে, রয়টার্স/ইপসোসের নতুন জনমত জরিপে ড্রাম্পের অনুমোদনের হার ৩২ শতাংশে নেমে এসেছে, যা তার রাজনৈতিক জীবনের সর্বনিম্ন পর্যায়। জরিপটি ১৭ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত ১,২৭৭ জন মার্কিন প্রাপ্তবয়স্কের মধ্যে পরিচালিত হয় এবং এর ত্রুটির সীমা প্রায় ২.৮ শতাংশ পয়েন্ট।
জরিপ অনুযায়ী, ড্রাম্পের কর্মদক্ষতায় রিপাবলিকানদের অসন্তুষ্টির হারও ১ সপ্তাহে ১৮ শতাংশ থেকে ২৭ শতাংশে দাঁড়িয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধের পর জ্বালানির মূল্য বৃদ্ধি যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় নিয়ে অসন্তোষ আরও বাড়িয়েছে।
আরও পড়ুন
সব ›
নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান
২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ
পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত
আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ…
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড
আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.…
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ
হামাসের বীরত্ব:
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।