ডেনমার্ক-ইংল্যান্ডে ইসলাম ও মুসলিম বিদ্বেষ বেড়েছে
, ১৯ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ ছামিন, ১৩৯৩ শামসী সন , ০৯ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৫ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ডেনমার্কে জাতিসংঘের মানবাধিকার কমিটির একজন সদস্য দেশটির সরকারের নীতির সমালোচনা করে মুসলমানদের দ্বীনি স্বাধীনতা সীমিত হওয়ার পরিণতির বিষয়ে সতর্ক করেছে।
পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, ডেনমার্কে জাতিসংঘের মানবাধিকার কমিটির সদস্য ওলসেন দৈনিক আভিসেন ডেনমার্ক পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে লিখেছে, ধর্মীয় (দ্বীনি) স্বাধীনতা একটি মৌলিক মানবাধিকার, যা ডেনমার্কের সংবিধান এবং জাতিসংঘের বিভিন্ন কনভেনশনে নিশ্চিত করা হয়েছে। কিন্তু ডেনমার্কের সমাজের একটি অংশ মুসলমানদের ক্ষেত্রে এই নীতিকে উপেক্ষা করছে।
সে সাপ্তাহিক উইকেন্ডআভিসেনে প্রকাশিত এক জরিপের বরাত দিয়ে বলেছে, প্রায় এক-চতুর্থাংশ ডেনিশ নাগরিক মনে করে দ্বীনি স্বাধীনতা মুসলমানদের অন্তর্ভুক্ত হওয়া উচিত নয়। সে বলে, বিপুল সংখ্যক মানুষের এমন মনোভাব উদ্বেগজনক ও ভীতিকর।
ওলসেন ডেনমার্কের অভিবাসনমন্ত্রী রাসমুস বিরুদ্ধে মুসলমানদের দ্বীনি স্বাধীনতা সুরক্ষার বিষয়ে স্পষ্ট অবহেলার অভিযোগ তোলে।
ইংল্যান্ডে বর্ণ ও মুসলিম বিদ্বেষজনিত অপরাধ বৃদ্ধি:
একটি ব্রিটিশ গণমাধ্যম পুলিশি পরিসংখ্যান ও নাগরিক সংগঠনগুলোর বর্ণনার ভিত্তিতে জানিয়েছে, দেশটির ট্রেন ও বাসে বর্ণবাদী ও মুসলিম বিদ্বেষমূলক অপরাধ বৃদ্ধির ফলে অনেকেই দৈনন্দিন যাতায়াতে নিরাপত্তাবোধ করছেন না। এ কারণে অনেক মুসলমান অপমান, হুমকি বা হামলার আশঙ্কায় গণপরিবহন ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করতে বাধ্য হচ্ছেন।
দ্য গার্ডিয়ান ব্রিটিশ পরিবহন পুলিশের পরিসংখ্যানের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ইংল্যান্ড, ওয়েলস ও স্কটল্যান্ডজুড়ে রেল নেটওয়ার্ক ও স্টেশনগুলোতে নথিভুক্ত বর্ণবিদ্বেষমূলক অপরাধের সংখ্যা ২০১৯-২০২০ সালে ২,৮২৭টি থেকে বেড়ে ২০২৪-২০২৫ সালে ৩,২৫৮টিতে পৌঁছেছে। একই সময়ে ইসলাম বিদ্বেষজনিত অপরাধ ২০২২-২০২৩ সালে ৩৪৩টি থেকে ২০২৩-২০২৪ সালে ৪১৯টিতে বৃদ্ধি পেয়েছে। সূত্র: পার্সটুডে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












