ইরানের অভ্যন্তরীণ অস্থিরতার পিছনে সন্ত্রাসী আমেরিকার কালো হাত রয়েছে -ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় - হোয়াইট হাউসের তেল ব্ল্যাকমেইলের বিরুদ্ধে কারাকাসের দৃঢ় অবস্থান
, ১৯ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ ছামিন, ১৩৯৩ শামসী সন , ০৯ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৫ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরানের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন কর্মকর্তাদের হস্তক্ষেপমূলক এবং প্রতারণামূলক বক্তব্যের নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি জারি করেছে। যাকে ইরানি জাতির প্রতি মার্কিন সরকারের অব্যাহত ঘৃণার স্পষ্ট লক্ষণ বলে অভিহিত করেছে।
পার্সটুডে অনুসারে, গত বুধবার জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ইরানের বিভিন্ন শহরে বর্তমান বিক্ষোভ, সহিংসতার পিছনে মার্কিনী কালো হাত রয়েছে। বিবৃতিতে আমেরিকার উস্কানিতে কোন রকম সহযোগিতা না করতে আহবান জানানো হয়।
বিবৃতিতে আরো বলা হয়, তাদের এই ধরনের অবস্থান ইরানি জনগণের প্রতি সহানুভূতি থেকে নেওয়া হয়নি, বরং সর্বোচ্চ চাপ, হুমকি এবং ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের নীতির সাথে সঙ্গতিপূর্ণ যার লক্ষ্য সহিংসতা ও সন্ত্রাসবাদকে উস্কে দেওয়া এবং দেশে বিশৃঙ্খলা ও নিরাপত্তাহীনতা তৈরি করা।
হোয়াইট হাউসের তেল ব্ল্যাকমেইলের বিরুদ্ধে কারাকাসের প্রতিরোধ:
ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট রদ্রিগেজ যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যান করে জোর দিয়ে বলেছে, দেশের ভাগ্য কেবল তার জনগণ এবং তার বৈধ সরকার দ্বারা নির্ধারিত হবে এবং কোনো বিদেশী কারণ কারাকাসকে প্রভাবিত করবে না। ট্রাম্প বিতর্কিত এবং হস্তক্ষেপমূলক বক্তব্য দিয়েছে, যেখানে সে ভেনেজুয়েলার জ্বালানি সম্পদ দখলের তার পরিকল্পনা প্রকাশ করেছে। তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ট্রুথ সোশ্যালে একটি বার্তায় সে দাবি করেছে, ভেনেজুয়েলা সরকার মার্কিন যুক্তরাষ্ট্রে ৫০ মিলিয়ন ব্যারেল পর্যন্ত তেল সরবরাহ করতে চলেছে, যে তেল থেকে সে বলেছিলো যে রাজস্ব সরাসরি হোয়াইট হাউসের নিয়ন্ত্রণে থাকবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












