ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৫৭
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এদিন ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও এক হাজার ৩৫৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
গতকাল জুমুয়াবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে এক হাজার ৩৫৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৫৫ জন ও ঢাকার বাইরে এক হাজার দুজন।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজন ঢাকায় ও ছয়জন ঢাকার বাইরে।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৩৮০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ৮২০ জন ও ঢাকার বাইরে ৫৬০ জন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।