ডিসেম্বর পর্যন্ত কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের অনুরোধ
নিজস্ব সংবাদদাতা:
আলু চাষীদের ক্ষতি পুষিয়ে নিতে ডিসেম্বর পর্যন্ত পুরাতন আলু সংরক্ষণ করতে বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশনকে অনুরোধ জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
গতকাল জুমুয়াবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশন কর্তৃক প্রথমবারের মতো আয়োজিত আলু উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অনুরোধ জানান।
উপদেষ্টা বলেন, এ বছর রেকর্ড পরিমাণ প্রায় ১ কোটি ১২ লক্ষ মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছে যা চাহিদার তুলনায় প্রায় ২২ লক্ষ মেট্রিক টন বেশি। ২০২৫ সালে আলুর উৎপাদন খরচ কেজি প্রতি স্থানভেদে ১৪ থেকে ১৭ টাকা। হিমাগারে সংরক্ষণ খরচ, পরিবহন, বস্তা, লেবার ও অন্যান্য খরচসহ কেজি প্রতি আলুর হিমাগার গেটে খরচ দাঁড়িয়েছে ২০-২৫ টাকা। বিপরীতে আলু চাষীরা হিমাগার গেটে ৮ থেকে ১৬ টাকা কেজি মূল্যে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এটি তাদের উৎপাদন খরচের চেয়ে অনেক কম। ফলে আলু চাষীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
তিনি আরও বলেন, এ ক্ষতি পুষিয়ে নিতে ডিসেম্বর পর্যন্ত পুরাতন আলু সংরক্ষণ করতে কোল্ড স্টোরেজ এসোসিয়েশনকে অনুরোধ জানানো হয়েছে। তাছাড়া এ বছর নতুন আলু বাজারে আসতে ১৫ দিন বেশি সময় লাগবে। তাই কৃষকদের বৃহত্তর স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতিরিক্ত বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে বলে এতে স্টোরেজ মালিকরা সামান্য ক্ষতিগ্রস্ত হবেন। তবে খাদ্য উৎপাদনের কারিগর কৃষকরা লাভবান হবেন। তিনি এসময় কেজি প্রতি আলু উৎপাদনের খরচ কমিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান।
জাহাঙ্গীর আলম বলেন, দেশে বিপুল পরিমাণে আলু উৎপাদিত হলেও প্রক্রিয়াজাতকরণ শিল্পে আমরা পিছিয়ে রয়েছি। বাংলাদেশে মাত্র ২% আলু প্রক্রিয়াজাতকরণ করা হয় অথচ বিশ্বের অন্যান্য দেশে যার পরিমাণ ৭%। তাই আলু প্রক্রিয়াজাতকরণের ওপর আমাদের গুরুত্ব দিতে হবে। আর এজন্য প্রয়োজন প্রক্রিয়াজাত উপযোগী আলুর উত্তম জাত নির্বাচন ও তার চাষাবাদ।
উপদেষ্টা বলেন, আমদানিকৃত আলু বীজের প্যাকেটে নির্দিষ্ট দাম লিখে দিতে হবে। এতে কৃষকরা উপকৃত হবেন।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।