রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলোবিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’

ডিমের দাম: খামারে স্বস্তি, বাজারে অস্বস্তি

এ্যাডমিন প্রকাশ: রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩, রাত ১:৪৭ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৬:৪২
ডিমের দাম: খামারে স্বস্তি, বাজারে অস্বস্তি
নিজস্ব প্রতিবেদক:
ডিমের দাম বেড়েই চলেছে। দুই সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে হালি প্রতি ডিমের দাম বেড়েছে ১৪-২০ টাকা। খামারে ৪০ টাকা, আড়তে ৪১ থেকে ৪৪ টাকা ও খুচরা বাজারে ৪৫ থেকে ৫০ টাকায় ডিমের হালি বিক্রি হচ্ছে। মাত্র ১৫ দিন আগেও প্রতি হালি ডিম খুচরা বাজারে ৩২ টাকায় বিক্রি হয়েছে। ডিমের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় খামারিরা স্বস্তিবোধ করলেও ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা।
দেশের অন্যতম ডিম উৎপাদনকারী জেলা পাবনা। এখানকার খামারিরা জানান, খামারে প্রতি হালি ডিম বিক্রি হয়েছে ৩৯ টাকা ৬০ পয়সা থেকে ৪০ টাকা ৪০ পয়সায়। প্রতি পিস ডিম ৯ টাকা ৯০ পয়সা থেকে ১০ টাকা ১০ পয়সায় বিক্রি হয়েছে। ১৫ দিন আগে প্রতি পিস ডিম ৭ টাকা ৫০ পয়সা থেকে ৮ টাকায় বিক্রি হয়েছে।
ডিমের দাম বৃদ্ধি পাওয়ায় খামারিরা স্বস্তিবোধ করছেন। তারা জানান, গত ৬ মাস প্রতি পিস ডিম ৭ টাকা ৫০ পয়সা থেকে ৮ টাকা দরে বিক্রি করতে হয়েছে। অথচ প্রতিটি ডিম উৎপাদনে খরচ হয়েছে ১০ টাকা ৫০ পয়সার চেয়েও বেশি। এতদিন প্রতিপিস ডিমে ২ থেকে ২ টাকা ৫০ পয়সা লোকসান হয়েছে। বর্তমান বাজার দরে খামারিরা লাভবান না হলেও অন্তত লোকসান গুনতে হচ্ছে না।
ডিমের পাশাপাশি ব্রয়লার মুরগির দামও কেজিতে বেড়েছে ২০ থেকে ২৫ টাকা। খামারে ব্রয়লার ১৫৫ টাকা কেজি দরে বিক্রি হলেও খুচরা বাজারে প্রতি কেজি ১৭৫ টাকা।
উপজেলার খয়েরবাড়ি গ্রামের খামারি মহসীন কাজী জানান, ডিমের বর্তমান বাজারদর ৯ টাকা ৯০ পয়সা থেকে ১০ টাকার মধ্যে ওঠানামা করছে। গত ৬ মাস ধরে প্রতি পিস ডিম ৭ টাকা ৫০ পয়সা থেকে ৮ টাকায় স্থির ছিল। অথচ প্রতি পিস ডিম উৎপাদনে খরচ ১০ টাকা ৫০ পয়সা।
তিনি বলেন, মুরগির খাদ্য ও ওষুধের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে খামারিরা দীর্ঘদিন ধরে লোকসান দিয়ে আসছেন। মাত্র কয়েকদিন হয়েছে ডিমের বাজারদর কিছুটা বেড়েছে। এতেও খামারিদের লাভবান হওয়ার সুযোগ নেই। অন্তত লোকসান থেকে বাঁচা যাবে।
মারমী গ্রামের খামারি মাহাবুল ইসলাম বলেন, প্রতি পিস ডিম ১০ টাকা করে বিক্রি করেও খামারিরা লাভবান হতে পারবেন না। খাদ্যের দাম যেভাবে বেড়েই চলেছে এতে বহু খামারি খামার বন্ধ করে দিয়েছেন। খাদ্যের দাম নিয়ন্ত্রণ করা না হলে বাকি খামারিরাও নিরুপায় হয়ে খামার বন্ধ করে দিতে বাধ্য হবেন।
আথাইল শিমুল গ্রামের পোল্ট্রি খামারি মুহম্মদ সুজন বলেন, ১৫ দিন ধরে মুরগির দাম বেড়েছে। মুরগির দাম বাড়ার সঙ্গে সঙ্গে মুরগির বাচ্চার দামও বাড়িয়ে দিয়েছে। প্রতিপিস মুরগির বাচ্চা কিনতে হচ্ছে ৪৬ টাকায়। অথচ ১৫ দিন আগেও এ বাচ্চার দাম ছিল ২০ থেকে ২৫ টাকা। ঘুরে ফিরে খামারিদের লাভবান হওয়ার সুযোগ নেই।
উপজেলার দাশুড়িয়া বাজারের ডিমের আড়তদার কৌশিক এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী এনামুল হক বলেন, প্রতি হালি ডিম খামার থেকে আড়তদাররা কিনছেন ৪০ টাকায়। আবার কখনো ৪০ টাকা ৪০ পয়সায়। অর্থাৎ প্রতি পিস ডিম আড়তদার কিনছেন ১০ টাকা এবং ১০ টাকা ১০ পয়সায়। পরে তারা খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করছেন প্রতি হালি ৪১ টাকা থেকে ৪১ টাকা ৫০ পয়সায়।
এদিকে ঈশ্বরদী বাজারে ডিম কিনতে আসা আমিনুল ইসলাম সুজন জানান, ডিমের দাম বিদ্যুৎ গতিতে বাড়ছে। ৩২ টাকা হালির ডিম কিনতে হচ্ছে ৪৫ টাকায়। প্রতিদিনই ডিমের দাম বাড়তে থাকলে নিম্ন ও মধ্যবিত্তদের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাবে। ডিমের দাম বাড়ার বিষয়টি সরকারের খতিয়ে দেখা দরকার।
বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিটিএ) ঈশ্বরদী শাখার সভাপতি জাহাবুল ইসলাম বলেন, বারবার খাদ্য, ওষুধ ও বিদ্যুতের দাম বাড়ার কারণে ক্ষুদ্র খামারিরা প্রায় তিন বছর ধরে লোকসান দিয়ে আসছেন। অসংখ্য খামার বন্ধ হয়ে গেছে। ১৫ দিন হয়েছে মুরগি ও ডিমের দাম কিছুটা বেড়েছে। এতে খামারিরা লোকসানের হাত থেকে আপাতত রক্ষা পেয়েছেন। কিন্তু ডিমের দাম বৃদ্ধিতেও খামারিদের লাভ করার সুযোগ নেই। মুরগির খাদ্য, ওষুধ ও বিদ্যুতের মূল্য কমালেই কেবলমাত্র খামারিরা লাভবান হতে পারবেন।
মন্তব্য

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১৮ ঘণ্টা আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১৮ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১৮ ঘণ্টা আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১৮ ঘণ্টা আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১৮ ঘণ্টা আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১৮ ঘণ্টা আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১৮ ঘণ্টা আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১৮ ঘণ্টা আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১৮ ঘণ্টা আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১৮ ঘণ্টা আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১৯ ঘণ্টা আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ১৯ ঘণ্টা আগে