অর্ধেক দামে চাল-ডালের কথা বলে গরিবের কোটি টাকা নিয়ে উধাও
, ১৯ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৩ তাসি, ১৩৯০ শামসী সন , ১১ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ২৮ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
কিশোরগঞ্জ সংবাদদাতা:
কিশোরগঞ্জের ভৈরবের কালিপুর গ্রামে গরিব-দুস্থদের অর্ধেক দামে চাল-ডাল দেওয়ার নামে কোটি টাকা নিয়ে উধাও হয়েছে মামুন (৪০) নামে এক ব্যক্তি। ওই ব্যক্তি ১২০০ টাকায় এক বস্তা (৫০ কেজি) করে চাল দেবে বলে জানান ভুক্তভোগীদের। এছাড়া তেল, ডাল, আলু, চিনিও বাজারমূল্যের অর্ধেকের কমে দেওয়ার আশ্বাস দেয় সে। কম দামে পণ্য পাওয়ার আশায় গত এক মাসে প্রায় পাঁচ হাজার মানুষ মামুনকে টাকা দিয়েছিলেন, যার পরিমাণ কোটি টাকা ছাড়াবে।
খোঁজ নিয়ে জানা যায়, মোহাম্মদ মামুন ভৈরবের বাসিন্দা নয়। দুই বছর ধরে ভৈরবে তার আসা যাওয়া। এক বছর আগে কালিপুর মহল্লায় জমি কিনে একটি দোতলা ভবন নির্মাণ করে সে। পরবর্তী সময়ে সেটি বিক্রিও করে দেয়। মাস ছয়েক আগে উপজেলার চাঁনপুর গ্রামে বিয়ে করে। এলাকায় সে নিজেকে কখনো সাংবাদিক, কখনো কমিউনিটি পুলিশের সদস্য পরিচয় দেয়।
দুই মাস ধরে স্ত্রীকে নিয়ে পৌর শহরের ১২ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি নীল মিয়ার বাড়িতে ভাড়ায় বসবাস শুরু করে। মাস দেড়েক আগে এলাকার কিছু গরিব মানুষকে বিনামূল্যে চাল-ডাল দেয়। তখন সবার কাছে দানশীল হিসেবে সে পরিচিতি পায়। এরপর সে দুটি প্যাকেজ ঘোষণা করে। একটি প্যাকেজে ১ হাজার ২০০ টাকায় এক বস্তা চাল পাওয়ার কথা বলা হয়। অন্য প্যাকেজে ছিল তেল, ডাল, চিনি ও আলু।
এলাকায় সে প্রচার করে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সমাজসেবা মন্ত্রণালয় থেকে তার কাছে অনুদান আসে। গরিব মানুষকে তিনি ওই অনুদান থেকে সাহায্য করছে। তার এই কাজে স্থানীয় কয়েকজন সহযোগী ছিলো।
নামমাত্র মূল্যে খাদ্যপণ্য বিতরণের খবর ছড়িয়ে পড়ার পর প্রতিদিন কয়েকশ মানুষ মামুনের বাড়িতে ভিড় করতে শুরু করে। কয়েকদিন সে ঘোষিত মূল্যে মানুষের হাতে খাদ্যপণ্য তুলেও দেয়। এই খবর আরও ছড়িয়ে পড়লে অধিক লাভের আশায় কেউ কেউ ২০ বস্তা চালের টাকাও জমা দিয়ে যায়।
টাকাপ্রাপ্তির বিপরীতে নিজের একাধিক ধরনের ভিজিটিং কার্ড দেয় মামুন। এক সপ্তাহ কিংবা দুই সপ্তাহের ব্যবধান রেখে কার্ডে পণ্য গ্রহণের তারিখ দেওয়া হয়। তবে গত জুমুয়াবার সে ঘর তালাবদ্ধ করে লাপাত্তা হয়ে যায়।
বাসার মালিক যুবলীগ নেতা নীল মিয়া বলেন, গত জুমুয়াবার সকালে কাজের মেয়ের কাছে চাবিটি দিয়ে চাল আনতে যাচ্ছেন বলে বের হন মামুন। এরপর আর ফেরেননি।
এ বিষয়ে ভৈরব পৌর মেয়র ইফতেখার হোসেন বলেন, গত ২৯ জানুয়ারি জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রাসেল শেখ এক মতবিনিময় সভায় ভৈরবে আসেন। সেখানে মামুন দলবল নিয়ে থানা চত্বরে উপস্থিত হয়। সভায় মামুনের বিষয়টি এসপির নজরে এনে প্রতারিত হওয়ার শঙ্কার কথা বলেছিলাম। আমি যথাসময়ে সতর্ক করেছি। কিন্তু কেউ সতর্ক হয়নি। ফলে যা হওয়ার তাই হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রংপুরে লিচু চাষিদের ঘরে আসবে ৩০০ কোটি টাকা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












