ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তনে আমি খুব খুশি : জাতিসংঘের প্রতিনিধি
ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করে সাইবার নিরাপত্তা আইন করা হয়েছে। এই পরিবর্তনেই আমি খুব খুশি। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হকের দপ্তরে মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেছে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।
সে বলেছে, ‘ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করে সাইবার নিরাপত্তা আইন করা হয়েছে। আইনটিকে ভালোভাবে যাচাই করার মতো কারিগরি জ্ঞানসম্পর্কিত ব্যক্তি না আমি। কিন্তু এই পরিবর্তনেই আমি খুব খুশি। আইনে কী পরিবর্তন করা হয়েছে, তা আমাদের ভালো করে দেখতে হবে। তবে ঘটনা হচ্ছে, ডিজিটাল নিরাপত্তা আইন এখন আর নেই, সেখানে নতুন আইন প্রতিস্থাপন করা হয়েছে।’
এ সময় আইনমন্ত্রীর সঙ্গে মানবাধিকার ইস্যু নিয়েও তার কথা হয়েছে বলে জানায়।
ডিজিটাল নিরাপত্তা আইনের পরিবর্তন নিয়ে গোয়েন লুইস বলেছে, ‘আমি টেকিনক্যাল পার্সন না, সাইবার নিরাপত্তা আইনটি দেখিনি। তবে তারা যা করেছে, তা সত্যি হলে প্রশংসনীয়।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।