ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কারের সিদ্ধান্তকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র
বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তনের যে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার, সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র।
সোমবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথু মিলার বলে, ওই আইন সংস্কার এবং মত প্রকাশের স্বাধীনতার বিষয়ে সরকারের দীর্ঘদিনের প্রতিশ্রুতিকে যুক্তরাষ্ট্র স্বাগত জানায়। ‘সমালোচনাকারীদের আটক, গ্রেপ্তার এবং তাদের মুখ বন্ধ রাখার জন্য’ আইনটি ব্যবহার করা হচ্ছিল। নতুন আইনটি যেন আন্তর্জাতিক মান নিশ্চিত করে, তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
ম্যাথু মিলার বলেন, অংশীজনরা যেন ওই আইনের খসড়া পর্যালোচনা করতে পারে এবং মতামত দিতে পারে, সেই সুযোগ রাখতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে তারা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।