ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, মিলল ভয়াবহ তথ্য
অনুমোদন ছাড়াই গড়ে উঠেছে ডায়াগনস্টিক সেন্টার! শুধু তাই নয়, ঝুঁকিপূর্ণ পরিবেশেই চলছে পরীক্ষা-নিরীক্ষা। কোথাও নেই টেকনোলজিস্ট, ব্লাড নিচ্ছেন অদক্ষ কেউ! এমনকি এক্সরে করার অনুমোদন না থাকলেও তা করা হচ্ছে।
স্বাস্থ্যসেবার এমনই চিত্র ফুটে উঠেছে গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) স্বাস্থ্য অধিদফতরের অভিযানে। এদিন একটি ডায়গোনস্টিক সেন্টার বন্ধ করে দেয়া হয় ও কয়েকটি প্রতিষ্ঠানের এক্সরে ও ব্লাড ব্যাংক ইউনিট বন্ধ করা হয়।
মুগদা জেনারেল হাসপাতালের সামনেই সম্প্রতি চালু হয়েছে নিউ আল আকসা ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংক। অথচ প্রতিষ্ঠানটির কোনো অনুমোদনই নেই।
স্বাস্থ্য অধিদফতরের অভিযানে দেখা যায়, নিয়মনীতি না মেনেই সেখানে চলছে প্যাথলোজি পরীক্ষা। ব্লাড ব্যাংকে নেই সংরক্ষণের ব্যবস্থাও। অভিযোগ স্বীকারও করেন কর্মীরা। পরে প্রতিষ্ঠানটির সব কার্যক্রম বন্ধ ঘোষণা করে স্বাস্থ্য অধিদফতর।
এক্সরের অনুমোদন না থাকলেও দীর্ঘদিন ধরেই তা করছিল মুগদার জমজম ডায়াগনস্টিক সেন্টার। এক্সরে আর ব্লাড পরীক্ষাও এখানে করা হয় আনাড়ি লোক দিয়ে। এমনকি প্যাথলোজি ল্যাবের অনুমতিও ছিল না প্রতিষ্ঠানটির।
অভিযানের খবর পেয়ে মুগদার মেডিকাস ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে পালিয়ে যান কর্মীরা।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।