সৈয়দপুর বিমানবন্দরের অর্ধকোটি টাকার গাছ ৬ লাখে বিক্রি
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের ১৫২টি মেহগনি গাছ মাত্র ৬ লাখ টাকায় বিক্রি করা হয়েছে। অথচ ওই সব গাছের বর্তমান বাজার মূল্য ৫০ থেকে ৬০ লাখ টাকা।
অভিযোগ উঠেছে, নিলাম দরপত্রের নামে কর্তৃপক্ষের সঙ্গে যোগসাজশে সিন্ডিকেট হাতিয়ে নিয়েছে প্রায় অর্ধকোটি টাকার গাছ। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, গত সোমবার বিমানবন্দরে গাড়ি পার্কিংয়ের জায়গা সম্প্রসারণ করতে নিলামে ১৫২টি জীবন্ত গাছ ৬ লাখ টাকায় বিক্রি করা হয়। তবে কয়েকজন কাঠ ব্যবসায়ী জানান, পানির দামে গাছগুলো বিক্রি করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লোব কুমার ঘোষ বলে, ‘বিমানবন্দরে পার্কিংয়ের জায়গা সম্প্রসারণ করতে সব নিয়ম মেনে জীবন্ত গাছগুলো কাটা হয়েছে। নিলাম দরপত্র আহ্বানের মাধ্যমেই ১৫২টি গাছ সর্বোচ্চ দরদাতার কাছে ৬ লাখ টাকায় বিক্রি করা হয়েছে।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।