‘ডাল-ভাত খেয়ে বেঁচে থাকাই কষ্টকর হয়ে পড়েছে’
বাজারে পর্যাপ্ত সবজি থাকলেও দাম চড়া। কিছুতেই কমছে না দাম। পাশাপাশি চাল-ডাল, তেল-আটার দামও বেড়ে চলেছে। ফলে সংসার চালাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ।
কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, বৃষ্টির অজুহাতে বেড়েছে কাঁচা মরিচের দাম। সপ্তাহের ব্যবধানে দাম বৃদ্ধি পেয়ে মরিচ বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি। এছাড়া বেড়েছে অন্য সবজির দামও। তবে, কিছুটা স্বস্তি ফিরেছে মুরগির বাজারে। মুরগির দাম কেজিপ্রতি কমেছে ২০ টাকা।
বড় বাজারে পণ্য কিনতে আসা মাহবুবার রহমান বলেন, বাজারে গেলে বোঝা যায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কেমন বেড়েছে। এক হাজার টাকার নোটে ৩-৪ আইটেম পণ্য নিলে ফুরিয়ে যায়। মানুষের জীবনযাপনে খুবই কষ্ট হচ্ছে। বিশেষ করে যারা দিনমজুর, নিম্ন আয়ের মানুষ তারা অনেক কষ্টে আছে। সিন্ডিকেটের কারণে মূল্যবৃদ্ধি পাচ্ছে। জবাবদিহিতা করার কেউ নেই। জনপ্রতিনিধিরা মানুষের দুঃখ-কষ্ট নিয়ে ভাবেন না। প্রশাসন তেমন মনিটরিং করে না।
আরেকজন ক্রেতা দিনমজুর রবিউল ইসলাম বলেন, গরীব মানুষের সবচেয়ে বড় জ্বালা। যা ইনকাম করি ডাল-ভাত খেয়ে বেঁচে থাকা কষ্টকর হয়ে পড়েছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম আকাশচুম্বী। মাছ সপ্তাহে ও গোশত তো মাসে একদিন কিনতে হিমশিম খাই। ঘরে ছোট দুই ছেলে, তারা ডাল, মাছ ছাড়া খাবার খেতে চায় না।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।